ভাটারা থানা থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২০ জানুয়ারি ২০২৬, ২২:৪৪আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২২:৪৪

রাজধানীর ভাটারা থানার গ্যারেজ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২০ জানুয়ারি) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিরা হলো— ইব্রাহিম (২৮), রহমতুল্লাহ (২২) ও গ্রেফতার অন্য দুজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় নাম প্রকাশ করা হয়নি।

ভাটারা থানা সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) ভাটারা থানার গ্যারেজ থেকে একটি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভাটারা থানায় একটি চুরির মামলা দায়ের করা হয়। থানা পুলিশ মামলাটি তদন্তকালে সিসিটিভি বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় চুরির ঘটনায় জড়িতদের অবস্থান শনাক্ত করে। পরবর্তী সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ব্রাহ্মণবাড়ীয়া জেলার বাঞ্চারামপুর মরিচাকান্দি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতার ব্যক্তিরা আন্তঃজেলা চোরাই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা এ ধরনের অপরাধে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

/আইএ/এমকেএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের