রোগীর মৃত্যুর পর চিকিৎসককে মারধর, মধ্যরাতে উত্তাল ঢাকা মেডিক্যাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৬, ০২:৪৯আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৩:১৪

ঢাকা মে‌ডি‌ক্যাল কলেজ (ঢা‌মেক) হাসপাতালে চিকিৎসকের অবহেলায় নাজমা বেগম নামের একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। একে কেন্দ্র ক‌রে ইন্টার্ন চিকিৎসক সাকিব আহমেদকে মারধর করেছেন মৃতের স্বজনরা। 

প্রতিবাদে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা জরুরি বিভাগের গেট বন্ধ ক‌রে দিয়েছেন। চিকিৎসা সেবা কার্যক্রমও বন্ধ রেখেছেন। এতে ভোগা‌ন্তি‌তে পড়েছেন চিকিৎসা নি‌তে আসা রোগীরা। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আন‌তে হাসপাতালে পৌঁছেছেন সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা।  

বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রা‌তে নতুন ভবনের মেডিসিন বিভাগের সাত তলায় ঘটনাটি ঘটে।

জানা গেছে, ওই নারী রোগী ঢা‌মে‌কের নতুন ভবনে চিকিৎসা নি‌তে গি‌য়ে মারা যান। ওই রোগীর বাড়ি ঢাকার কামরাঙ্গীচরে। রোগীর স্বজনরা বলেছেন, চিকিৎসক ইনজেকশন পুশ করার পরপর ওই রোগীর মৃত্যু হয়। এ নিয়ে চিকিৎসকে রোগীর স্বজনরা চিকিৎসক‌কে মারধর করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, মারা যাওয়া রোগীটিকে নতুন ভবনে থেকে নিচে নামিয়ে দেওয়া হয়েছে। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ অবগত আছে। পরে শুনেছি, জরুরি বিভাগের মেইন গেট বন্ধ করে রেখেছে চিকিৎসকরা। 

এদিকে ঘটনার পর স্বজন‌দের থানায় নেওয়া হয়েছে বলে জানা গেছে।

/এআইবি/এসএনকে/এফআর/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি