ওয়ারী‌তে রেস্টুরেন্টে বিস্ফোরণ, আহত ৮

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
৩১ জানুয়ারি ২০২৬, ০০:৩৯আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০২:৩৩

রাজধানীর ওয়ারী থানাধীন পাস্তা ক্লাব রেস্টুরেন্টে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন আহত হয়েছেন। তা‌দের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ণ ইউনিটে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত সোয়া ১০টার দিকে দুর্ঘটনাটি ঘটে। 

আহতরা হচ্ছেন, হোটেলের ক্যাশিয়ার শাহ আলাম (৪৫), কর্মচারি ইউনুস (৩০), সৌরভ (২৫), মেহেদী (২৫), মোস্তফা (২৭), আবির (২২), জসিম (২৮) ও কামরুল (২০)। 

আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া উদ্ধারকারী ইউসুফ শেখ বলেন, তৃত্বীয় তলায় হোটেলের রান্না ঘরে বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে বিভিন্নভাবে কম-বেশি অনেকে আহত হয়। পরে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়েছে।

ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন হারুনুর রশিদ জানিয়েছেন, আমাদের এখানে কামরুল ও জসিম নামে দুজন রোগী আসছে। তাদের জরুরি বিভাগে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহতদের মধ্যে ৫ জনকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। 

/এআইবি/এসএন‌কে/এমকেএইচ/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের