হাতিরঝিলে নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা অংশে মিললো শিশুর মরদেহ

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৯

রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি নির্মাণাধীন ভবনের লিফটের জন্য নির্ধারিত ফাঁকা জায়গা থেকে একটি শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, লিফটের ফাঁকা অংশে জমে থাকা পানিতে ডুবে ওই শিশুর মৃত্যু হয়েছে। তবে, এটি হত্যাও হতে পারে বলে ধারণা করছে নিহতের পরিবার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে হাতিরঝিলের পশ্চিম উলন এলাকার শাহজাহান সাহেবের নির্মাণাধীন ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম তাহেদী আক্তার (৬)। সে কুমিল্লা জেলার তিতাস উপজেলার আলীর গাঁও গ্রামের গার্মেন্টস কর্মী মো. লিটন মিয়ার মেয়ে। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট। স্থানীয় একটি মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়তো তাহেদী।

নিহত শিশুটির চাচা মো. স্বপন মিয়া জানান, মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে বাসা থেকে বের হয় তাহেদী। এরপর থেকে তার আর খোঁজ মিলছিল না। রাতে অনেক খোঁজাখুঁজির পর বাসার পাশের নির্মাণাধীন ভবনের লিফটের ফাঁকা জায়গায় থাকা পানিতে পড়ে থাকতে দেখা যায় তাহেদীকে। রাত ১২টার দিকে তা‌কে উদ্ধার করে স্থানীয় ডেল্টা হাসপাতালে নেওয়া হলে সেখানকার চিকিৎসক যাচাই-বাছাই শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এরপর হাসপাতাল থেকে শিশুটিকে বাসায় নিয়ে আসা হয়। পরে হাতিরঝিল থানা পুলিশকে খবর দিলে তাদের সহযোগিতায় বুধবার ভোর পৌনে ৩টার দিকে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসকও যাচাই-বাছাই শেষে তাকে মৃত ঘোষণা করেন। 

স্বপন মিয়া বলেন, “লিফটের পানি থেকে উঠানোর পর তাহেদীর মুখ থেকে বিস্কুটের গুড়া বের হয়েছিল। পাশের ভবনের সিসি ফুটেজ দেখে প্রকৃত ঘটনা ‌বের কর‌া যাবে।”

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ব‌লেন, “ময়নাতদ‌ন্তেন জন‌্য শিশুর মরদেহ ম‌র্গে রাখা হ‌য়ে‌ছে।” 

/এআইবি/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী