জেনেভা ক্যাম্পে অভিযান, মাদকসহ আটক বেশ কয়েকজন

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৩১

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে বিশেষ অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ইফতারের পরপরই এ অভিযান চালানো হয়, যাতে অংশ নেয় আইনশৃঙ্খলা বাহিনীর দুই শতাধিক সদস্য

অভিযানকা‌লে কয়েকজন সন্দেহভাজনকে আটক করা হয়। জব্দ করা মাদকও। 

জানা গেছে, মোহাম্মদপুর পুলিশ, ডিএমপির সোয়াট টিম এবং প্রশিক্ষিত ডগ স্কোয়াড অভিযানে অংশ নেয়। ঘনবসতিপূর্ণ জেনেভা ক্যাম্পে ভেতরে ঢুকে কয়েকটি দলে বিভক্ত হয়ে এ চিরুনি অভিযান চালায় তারা।

ডিএমপির তেজগাঁও জোনের ডিসি মোহাম্মদ ইবনে মিজান বলেন, “রাজধানীকে চাঁদাবাজি, মাদক এবং ছিনতাকারীমুক্ত করে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতেই এ অভিযান চালা‌নো হ‌য়েছে।”

এর আগে গত বুধবার ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানা এলাকায় বিশেষ সাঁড়াশি অভিযান চা‌লি‌য়ে বিভিন্ন অপরাধে জড়িত ৯৫ জনকে গ্রেফতার করে‌ছে।

/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের