রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ মার্চ ২০২৬, ২০:২৬আপডেট : ০২ মার্চ ২০২৬, ২০:২৬

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। রবিবার (১ মার্চ) রাতে তেজগাঁও শিল্পাঞ্চল ও শনিরআখড়া এলাকায় দুর্ঘটনা দু’টি ঘটে।

নিহতরা হলেন, ব্যবসায়ী নাজমুল হক (৪৭) ও শাহআলম (১২)।

জানা গেছে, রবিবার রাতে গ্রীনরোডের বোনের বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে উত্তরখানের বাসায় যাচ্ছিলেন ব্যবসায়ী নাজমুল। তিনি তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় আসলে বেপরোয়া একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক যাচাই-বাছাই শেষে নাজমুলকে মৃত ঘোষণা করেন। 

লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার রঘুনাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে নাজমুল। বর্তমানে উত্তরখানের হেলাল মার্কেট এলাকায় নিজ বাড়িতে থাকতেন তিনি। 

অপরদিকে, একই দিন রাতে শনিরআখড়ার জাপানী বাজার এলাকায় রাস্তাপার হওয়ার সময়ে ট্রাকের ধাক্কায় শাহআলম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে রাত ১টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বরাগ গ্রামের ইউনুস এর ছেলে শাহআলম। শনিরআখড়ায় অবস্থিত একটি মানিব্যাগ কারখানায় কাজ করতেন তিনি। সেই কারখানায় থাকতো এ কিশোর। 
 
কারখানাটির মালিক জুবায়ের জানান, শাহআলম রাতে নাস্তা খাওয়ার জন্য বের হয়েছিলো। পরে সংবাদ পান, সে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “নিহতদের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দু’টি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করে সংশ্লিষ্ট থানার পুলিশ।” 

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান