ডিএন‌সির কর্মকর্তা‌কে গু‌লির ঘটনায় চারজন গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২৬, ১৫:৪৩আপডেট : ০৪ মার্চ ২০২৬, ১৫:৪৩

পুরান ঢাকার ওয়ারীর স্বামীবাগ এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (ডিএনসি) পরিদর্শক সিদ্দিকুর রহমানকে গুলির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে ডিএমপি। পাশাপাশি তাদের কাছ থেকে একটি ৯ এমএম পিস্তল, একটি পয়েন্ট ৩২ বোর রিভলবার, একটি ৭.৬৫ এমএম পিস্তল, ২৩ রাউন্ড গুলি, পাঁচ রাউন্ড গুলির খোসা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওয়ারী বিভাগের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী এসব তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলেন, সৈয়দ জিসান আহমেদ, সৈয়দ হাসিবুল হাসান ওরফে পিয়াস, ওমর ফারুক সায়েম এবং সোলায়মান হোসেন চৌধুরী।

মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, গত ২ মার্চ দুপুর ১২টা ৫ মিনিটে ওয়ারী থানার স্বামীবাগের সায়েদাবাদ রেলগেট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি টিম। অভিযানের একপর্যায়ে অজ্ঞাতনামা তিন থেকে চারজন দুষ্কৃতকারী অধিদফতরের পরিদর্শক সিদ্দিকুর রহমানকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার পায়ে গুলি লাগে। পরে দুষ্কৃতকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

সংবাদ পেয়ে ওয়ারী থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতকারীদের সম্ভাব্য পলায়নপথে ধাওয়া করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলাকারীরা একটি আগ্নেয়াস্ত্র ফেলে পালিয়ে যায়। সেখান থেকে চার রাউন্ড গুলিভর্তি একটি পয়েন্ট ৩২ বোর রিভলবার এবং ঘটনায় ব্যবহৃত পাঁচ রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়।

পরে গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী একটি ৯ এমএম পিস্তল, দুটি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলি জব্দ করা হয়।

এ পুলিশ কর্মকর্তা আরও বলেন, একই সূত্র ধরে পৃথক অভিযানে আরও একজনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে উদ্ধার করা হয় একটি ৭.৬৫ এমএম পিস্তল ও তিন রাউন্ড গুলি। জব্দকৃত অস্ত্র সংক্রান্তে ওয়ারী থানায় পৃথক দুটি মামলা হয়েছে এবং আরও একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি। এছাড়া হামলার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পক্ষ থেকে ওয়ারী থানায় মামলা করা হয়েছে।

/এসএন‌কে/এবিএম/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি