শাহজানপুরে যুবককে কুপিয়ে হত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০২৬, ১২:৩৬ আপডেট : ১০ মার্চ ২০২৬, ১২:৩৬

রাজধানীর শাহজাহানপুরে সেকান্দার (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের দাবি, মাদক বিক্রির কথা পুলিশকে জানিয়ে দিবে বলায় মাদক কারবারিরা সেকান্দারকে হত্যা করেছে।

সোমবার (৯ মার্চ) রাতে শাহজাহানপুর থানাধীন ভাঙ্গারি গলিতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

নিহত সেকেন্দার কুমিল্লার তিতাস উপজেলার গাজীপুর গ্রামের আব্দুর বরের ছেলে। ছয় ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। আব্দুর বরের পরিবার শাহজাহানপুরের শান্তিবাগ থাকলেও সেকেন্দার স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে রামপুরার উলন এলাকায় থাকতো।

নিহতের ভাই আমির আলী জানান, সেকান্দার ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাবসা করতো এবং নিজেও চালতো। সোমবার রাত ১১টার দিকে সেকেন্দার ও তার দুই বন্ধুকে ধাওয়া দেয় চিন্তিত মাদক কারবারি বুলেট মামুন, হান্নান, আর্টিসানসহ পাঁচ থেকে ছয়জন। তখন সেকান্দর ভাঙ্গারি গলিতে দৌড় দিলে তাকে ধরে কুপিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেকেন্দারকে উদ্ধার করে হাসপাতালে নেয়। 

আমির আলী বলেন, “ওই এলাকায় মাদক বিক্রেতাদের অত্যচার চলে। সেখানে খোলামেলা মাদক বেচা-কেনা হয়। দুই এক দিন আগে মাদক কারবারিদের সঙ্গে সেকেন্দারের তর্কাতর্কি হয়। ওই সময় সে তাদের মাদক বিক্রি বন্ধ করতে বলেছিলো। অন্যথায়, পুলিশকে বলে দেওয়ার কথা বলে। এ নিয়ে বিরোধ হয়। পরে অবশ্য বিষয়টি নিয়ে সমঝোতা করে দেওয়া হয়েছিল। কিন্তু, কোনও লাভ হয়। ওই মাদক কারবারিরা আমার ভাইকে হত্যা করলো।”

/আইএ/এআইবি/এবিএম/
সম্পর্কিত
লালবাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক গ্রেফতার
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
‘তালিকাভুক্ত চাঁদাবাজ’ পিচ্চি মাসুদ গ্রেফতার
সর্বশেষ খবর
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
এক ভাইয়ের পেনাল্টি মিস, অন্য ভাইয়ের গোলে ফ্রান্সকে হারালো ইতালি
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
গুলেরের দুর্দান্ত ফ্রি-কিকেও হার এড়াতে পারলো না তুরস্ক, বেলজিয়ামের জয়
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা
বারবার বললেও শ্রমিকরা কাজে যোগ দেননি, দুই কারখানা বন্ধ ঘোষণা