পর্যটক এক্সপ্রেস ট্রেন থেকে ৭৪০ পিস ইয়াবাসহ গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৬, ১৯:২৫আপডেট : ১৭ মার্চ ২০২৬, ১৯:২৫

রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৭৪০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) ভোরে পর্যটক এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই তিনজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ফাহিম (২৪), মো. ওসমান (৩০) ও মো. রাব্বি মিয়া (২৩)। এর মধ্যে রাব্বি মিয়া পর্যটক এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ট হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশের দাবি, গ্রেফতারকৃত তিনজন মাদক কারবারি।

ঢাকা রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গোপন খবরে স্টেশনের পাঁচ নম্বর প্লাটফর্মে আগত পর্যটক এক্সপ্রেস ট্রেনে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। ওই সময় তিনজনকে আটক করা তল্লাশি চালানো হয়। তাদের কাছে থাকা চারটি লাল রংয়ের জিপারযুক্ত পলিব্যাগে ৭৪০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করে ওই তিনজনকে গ্রেফতার দেখানো হয়।

/আইএ/এবিএম/
সম্পর্কিত
আবার চালু হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ
ফেলে দেওয়া মাছের আঁশ থেকে কোটি টাকার ব্যবসা
দার্জিলিংয়ের পাহাড়ে এবার নতুন টয় ট্রেন যাত্রা, জানুন ভাড়া ও সময়
সর্বশেষ খবর
নেপালের সেই আমগাছটি আমাদের যা শেখায়
নেপালের সেই আমগাছটি আমাদের যা শেখায়
সাদার সরলতায় লাল রুবির ঝলক, নজর কাড়লো কিয়ারার নতুন সাজ
সাদার সরলতায় লাল রুবির ঝলক, নজর কাড়লো কিয়ারার নতুন সাজ
রাজধানীতে পাম্পে গ্যাসের প্রেসার আজ কিছুটা বেড়েছে
রাজধানীতে পাম্পে গ্যাসের প্রেসার আজ কিছুটা বেড়েছে
রাজধানীতে প্রবাসী যুবককে কোপানোর অভিযোগে গ্রেফতার ২
রাজধানীতে প্রবাসী যুবককে কোপানোর অভিযোগে গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
শুটিংয়ে বাধা দেওয়া বাড়িটিই কিনে নিলেন শাহরুখ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
মালয়েশিয়ায় কর্মী নিয়োগের তালিকায় এবার ৩৩৮ বাংলাদেশি এজেন্সি
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
প্রেম আর লিমেরেন্সের পার্থক্য জানেন?
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
বাইরে ‘অন্যায়ের চিত্রের’ সাইনবোর্ড, ভেতরে তৈরি হতো নকল জন্মনিয়ন্ত্রণ সামগ্রী
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?