উত্তরায় ছিনতাইকারীদের হাতে গৃহবধূর মৃত্যুর ঘটনায় মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মার্চ ২০২৬, ১৮:৪৭আপডেট : ২০ মার্চ ২০২৬, ১৮:৪৭

রাজধানীর উত্তরা এলাকায় ছিনতাইকারীদের কবলে প‌ড়ে মুক্তা আক্তার (২১) নামের এক নারীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা হয়েছে। নিহতের স্বামী লিমন হোসেন বাদী হয়ে শুক্রবার (২০ মার্চ) মামলাটি করেছেন, যেখানে আসামি করা হয়েছে অজ্ঞাত তিন থেকে চারজনকে। তবে, এখন পর্যন্ত জড়িতদের শনাক্ত করতে পারেনি পুলিশ।  

এসব তথ্য নিশ্চিত করেছেন তুরাগ থানার ওসি মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, “আজ মামলাটি হয়েছে। যেহেতু প্রাইভেটকার থেকে ছিনতাইকারীরা টান দিয়েছে তাই অজ্ঞাতদের আসামি করা হয়েছে।”

ওসি রফিকুল বলেন, “মেট্রো স্টেশনের নিচে কোনও সিসিটিভি ক্যামেরা নেই। এ জন্য ছিনতাইকারীদের গাড়ির বিষয়েও এখনও কোনও ধারণা পাওয়া যায়নি। তবে, আমরা চেষ্টা করছি। আশা করছি, দ্রুতই জড়িতদের শনাক্ত করতে পারবো।” 

এর আগে, গতকাল বৃহস্পতিবার উত্তরা দক্ষিণ মেট্রো স্টেশনের নিচে রিকশা আরোহী ২১ বছর বয়সী মুক্তা আক্তারের ব্যাগ ধরে টান দেয় প্রাইভেটকারে থাকা ছিনতাইকারী। এতে সড়কে পড়ে গুরুতর আহত হন তিনি। এরপর তিনটি হাসপাতাল ঘুরে দুপুর ২টার দিকে মুক্তার স্বজনরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে যাচাই-বাছাই শেষে কর্তব্যরত চিকিৎসক মুক্তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুক্তা রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ফরহাদপুর গ্রামের লিমন হোসেনের স্ত্রী। এ নারীর গ্রামের বাড়ি বরগুনায়। বর্তমানে উত্তরা ফায়দাবাদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। 

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
‘সংকটের সমাধান করুন, ১৭ বছরের দোহাই আর দিয়েন না’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
সিফাতের বিরুদ্ধে মামলা করলেন ওসি, আ.লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগ
সর্বশেষ খবর
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
১২ বছর পর রিয়াল মাদ্রিদের সঙ্গে এমন ঘটনা ঘটলো
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন দুজন দূত 
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
২০৩০ বিশ্বকাপের জন্য ইকুয়েডর পাচ্ছে আরেক আর্জেন্টিনার কোচকে
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
আতঙ্কে সুন্দরবনে যেতে চাচ্ছেন না জেলেরা, কমেছে পর্যটকও
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ