নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে কাজ যাচাইয়ের নির্দেশ ডিএনসিসি প্রশাসকের 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৬, ১৯:২৮আপডেট : ৩০ মার্চ ২০২৬, ১৯:২৮

নির্বাহী প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান সব উন্নয়নমূলক কাজের মান যাচাই করার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, “সিটি করপোরেশনের চলমান কাজের মান নিশ্চিতে নির্বাহী প্রকৌশলীদের নিজ নিজ এলাকায় উপস্থিত থেকে কাজের গুণগত মান যাচাই করতে হবে। কোনও নিম্নমানের কাজ পরিলক্ষিত হলে তাৎক্ষণিকভাবে তা চিহ্নিত করে পুনরায় যথাযথভাবে কাজ আদায় করে নিতে হবে।”

সোমবার (৩০ মার্চ) বিকালে নগর ভবনে ডিএনসিসির চলমান সকল উন্নয়নমূলক কাজের অগ্রগতি, গুণমান ও গতিশীলতা নিশ্চিতকরণের লক্ষ্যে ঠিকাদারদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশাসক এসব কথা বলেন।

শফিকুল ইসলাম খান বলেন, “ডিএনসিসি ও ঠিকাদারদের মধ্যে কার্যকর বোঝাপড়া থাকতে হবে। আমরা কাউকে বাদ দিয়ে কাজ করতে চাই না। আমরা সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, আধুনিক ও বাসযোগ্য শহর গড়ে তুলতে চাই। কাজের ক্ষেত্রে দেশের অন্যান্য সিটি করপোরেশনের তুলনায় ডিএনসিসিকে অগ্রগামী থাকতে হবে। কাজের ক্ষেত্রে কারও প্রতি কোনও বৈষম্য করা হবে না।”

ঠিকাদারদের উদ্দেশে প্রশাসক বলেন, “সব কাজ নির্ধারিত সময়সূচির মধ্যেই সম্পন্ন করতে হবে। যথাসময়ে কাজ শেষ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ডিএনসিসির আওতায় বর্তমানে ৩৪৮টি উন্নয়ন কাজ চলমান রয়েছে। এসব কাজের আওতায় ২১৫ দশমিক ৬৫ কিলোমিটার রাস্তা, ২১৫ দশমিক ১৩ কিলোমিটার নর্দমা এবং ৬৭ দশমিক ৫৯ কিলোমিটার ফুটপাত উন্নয়ন কাজ বাস্তবায়নাধীন রয়েছে।

/এএইচএস/এবিএম/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের