বিপুল ইয়াবাসহ সাজাপ্রাপ্ত পলাতক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ মার্চ ২০২৬, ১৬:৫৭আপডেট : ৩১ মার্চ ২০২৬, ১৬:৫৭

তিন হাজার ইয়াবাসহ দুই বছরের সাজাপ্রাপ্ত জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (মতিঝিল) বিভাগ। গ্রেফতার আসামির নাম- সাবিনা বেগম ওরফে সাবিকুর নাহার (৩৮)।

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) বিকাল আনুমানিক সাড়ে পাঁচটায় গোয়েন্দা মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালায়। এ সময় পল্টন থানাধীন ভিআইপি রোডস্থ হকস্ বে-কার সেন্টার শো-রুমের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে তিন হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করে, যার আনুমানিক বাজারমূল্য ৯ লাখ টাকা। এ সময় তার কাছ থেকে একটি ব্যাগ ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও জব্দ করা হয়।

ডিবি মতিঝিল বিভাগ সূত্রে আরও জানা যায়, গ্রেফতার সাবিনা একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশ এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে দুই বছরের সাজাপ্রাপ্ত একটি জিআর ওয়ারেন্টও ছিল।

এ ঘটনায় সাবিনার বিরুদ্ধে পল্টন মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী