এক পাম্প থেকে তেল নিয়ে অন্য পাম্পের লাইনে দাঁড়াচ্ছেন চালকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২৬, ২০:৫৮আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ২০:৫৮

জ্বালানি সংকট বাড়তে থাকায় গাড়িতে তেল ভরা মানেই এক ভোগান্তির নাম। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করে নিতে হচ্ছে তেল। প্রতিদিনের এমন ভোগান্তি এড়াতে একদিন বেশি সময় নষ্ট করে লাইনে দাঁড়াচ্ছেন বাইক চালকরা। এক পাম্প থেকে কিছু তেল নিয়ে আবারও গিয়ে দাঁড়াচ্ছেন অন্য পাম্পের লাইনে। এমন দৃশ্য দেখা গেছে রাজধানীর বিভিন্ন পাম্পে। 

মঙ্গলবার (৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত আরামবাগের এইচ কে এফ এস ফিলিং স্টেশনে প্রাইভেটকার ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা গেছে। যা পাম্প থেকে শুরু করে পৌঁছেছে ফকিরাপুল মোড় হয়ে টিঅ্যান্ডটি কলোনি পর্যন্ত। 
 
মাথার ওপর সূর্যের প্রখর তাপ উপেক্ষা করে লাইনে দাঁড়ানো মাসুদ নামের একজন বাইক চালক জানান, তিনি মতিঝিলের করিম অ্যান্ড সন্স পাম্প থেকে ৫০০ টাকার তেল নিয়েছেন। কিন্তু, এই তেল তার জন্য পর্যাপ্ত নয়। এ জন্য তিনি আবার আরামবাগের পাম্পে এসেছেন। এতে তার কয়েকদিন চলে যাবে।

মাসুদ বলেন, “প্রতিদিন লাইনে দাঁড়িয়ে তেল নিতে ইচ্ছে করে না। এ জন্য একদিন কষ্ট করছি। ট্যাংকি ফুল করতে পারলে অন্তত সপ্তাহখানেক চলতে পারবো।”
 
তার মতোই আরও দুয়েকজনকে দেখা গেছে একইভাবে তেলের জন্য লাইনে দাঁড়াতে। তাদের একজন রাজারবাগ ফিলিং স্টেশন পাম্প থেকে ২০০ টাকার তেল নিয়ে আবারও আরামবাগের এইচ কে এফ এস ফিলিং স্টেশনের সামনে লাইনে দাঁড়িয়েছেন। নাম প্রকাশ না করে তিনি বলেন, “বাইকের তেল শেষ হওয়ায় লাইনে দাঁড়িয়ে রাজারবাগ পাম্প থেকে ২০০ টাকার তেল নেয়। কিন্তু, তা ট্যাংকির রিজার্ভে রয়েছে। এ জন্য আবারও এই পাম্পে লাইনে দাঁড়িয়েছি।” 

তেলের লাইন দীর্ঘ হওয়ায় অনেকক্ষণ অপেক্ষার পর ফিরে যেতেও দেখা গেছে কয়েকজনকে। আবার লাইনের শেষ দিকে যারা ছিলেন তারা তেল নিতে পারেননি। কারণ, আগেই পাম্পের তেল ফুরিয়ে গেছে। 

এদিকে, ঠিকমতো তেল নিতে না পারায় রাইড শেয়ারিং চালকরা পড়েছেন চমর ভোগান্তিতে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তাদের সময় ও আয় কমে যাচ্ছে।  

রাইড শেয়ারিং চালকরা বলছেন, বর্তমানে পাম্পগুলো থেকে যে পরিমাণ তেল দেওয়া হচ্ছে, তা দিয়ে সারাদিন চলে না। আবার তেল নিতেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট হচ্ছে। এতে আয় কমছে তাদের।

তারা জানায়, যেখানে আগে একজন চালক দিনে ১০ থেকে ১২টি ট্রিপ দিতে পারতেন, এখন দীর্ঘ সময় লাইনে থাকার কারণে সেই সংখ্যা নেমে এসেছে পাঁচ থেকে ছয়টিতে।

ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্বব্যাপী জ্বালানি তেলের সরবরাহ হুমকির মুখে পড়েছে। জ্বালানি আমদানি নির্ভর দেশ হিসেবে বাংলাদেশের জ্বালানি সরবরাহেও তৈরি হয়েছে নানামুখী জটিলতা। সরবরাহ চেইনে অসামঞ্জস্যের কারণে অনেক পাম্পে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। ফলে, একদিকে যেমন দীর্ঘ লাইন তৈরি হচ্ছে, অন্যদিকে পাম্পগুলো বাধ্য হয়ে নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ, ৫০০ বা ৬০০ টাকার বেশি তেল না দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। এতে চালকদের প্রতিদিনই একাধিকবার পাম্পে যেতে হচ্ছে, যা তাদের কর্মঘণ্টা কমিয়ে দিচ্ছে।

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের