জনসচেতনতা বাড়াতে ভাঙা হলো নিম্নমানের হেলমেট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৬, ২১:৩৩আপডেট : ০৯ এপ্রিল ২০২৬, ২১:৩৩

রাজধানীতে সড়ক নিরাপত্তা জোরদার ও জনসচেতনতা বাড়াতে বৃহস্পতিবার (৯ এপ্রিল) নিম্নমানের হেলমেট ভাঙা কর্মসূচি পালন করেছে ট্রাফিক গুলশান বিভাগ। এ সময় অনুমোদনহীন ও অনিরাপদ প্লাস্টিকের হেলমেট ভাঙা হয়।

পুলিশ জানায়, অনেক মোটরসাইকেলচালক ও আরোহী শুধু আইন প্রয়োগ এড়াতে সস্তা ও অনিরাপদ প্লাস্টিকের হেলমেট ব্যবহার করেন, যা দুর্ঘটনার সময় কার্যকর সুরক্ষা দিতে ব্যর্থ হয়। বরং, এসব হেলমেট মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি বাড়িয়ে দেয়।

কর্মসূচিতে অংশ নেওয়া চালক ও আরোহীরা তাদের ব্যবহার করা অনিরাপদ হেলমেট ভেঙে ফেলেন। এ সময় সড়কে নিরাপদ চলাচলের গুরুত্ব তুলে ধরে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়।

ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিজানুর রহমান শেলী বলেন, “একটি মানসম্মত হেলমেট জীবন রক্ষা করতে পারে। কিন্তু, মানহীন হেলমেট জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দেয়। তাই আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, নিজের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।”

তিনি বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে হলে সবাইকে অনুমোদিত ও মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

/এসএনকে/এবিএম/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি