যাত্রাবাড়ীতে তরুণীকে কুপিয়ে হত্যা, আহত মা ও দুই ভাইবোন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২৬, ১১:২৯আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১১:২৯

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় দিয়া মনি নবনী (২০) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা নুসরাত জাহান মৌসুমী (৪২), বোন জয়া (১২) এবং ভাই মোয়াজ (১৫)।

সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক আড়াইটা থেকে তিনটার মধ্যে যাত্রাবাড়ীর ভাঙ্গা প্রেস এলাকার সামাদ মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, হামলাকারী আবু মুসাকে (৪৫) আটক করা হয়েছে। গুরুতর আহত দুই জনকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। নিহত দিয়া বোরহান উদ্দিন কলেজের শিক্ষার্থী ছিলেন।

আহতদের হাসপাতালে নিয়ে আসা গাড়িচালক বিল্লাল জানান, রাতের ওই সময়ে বাড়ির নির্মাণকাজের ঠিকাদার আবু মুসা ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালান। এ সময় তিনিও আহত হন। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার এবং হামলাকারীকে আটক করে।

প্রাথমিকভাবে জানা গেছে, পাওনা টাকা নিয়ে নুসরাত জাহান মৌসুমীর সঙ্গে আবু মুসার বিরোধ হয়। এ নিয়ে উত্তেজিত হয়ে তিনি হামলা চালান। এতে ঘটনাস্থলেই দিয়া মনি নবনী নিহত এবং অন্যরা গুরুতর আহত হন।

ঘটনার সময় পরিবারের কর্তা নবু উল্লাহ বাসায় ছিলেন না; অসুস্থ ছোট সন্তানকে নিয়ে তিনি হাসপাতালে ছিলেন বলে জানা গেছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং হামলাকারী আবু মুসা পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

/আইএ/এআইবি/এমএএল/
সম্পর্কিত
ঈদে মিলাদুন্নবীতে রাজধানীতে দাওয়াতে ইসলামের বর্ণাঢ্য শোভাযাত্রা
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০০, সবেচেয়ে বেশি মিরপুরে  
সর্বশেষ খবর
লেস্টারের সঙ্গে চুক্তির শেষ বছরে হামজা, তাকে পেতে মরিয়া যে ক্লাব 
লেস্টারের সঙ্গে চুক্তির শেষ বছরে হামজা, তাকে পেতে মরিয়া যে ক্লাব 
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!
আসিয়ান কাপে বাংলাদেশ দল ঘোষণা, ডুলির ডাকে সাড়া দিচ্ছেন না অনেকে!