হাজারীবাগে চালককে কুপিয়ে অটোরিকশা ছিনতাই 

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
২৩ এপ্রিল ২০২৬, ১৫:১৮আপডেট : ২৩ এপ্রিল ২০২৬, ১৫:১৮

রাজধানীর হাজারীবাগের বে‌ড়িবা‌ধের মাহাদিনগর এলাকায় ৩-৪ জন ছিনতাইকারী চালক মনির মান্নাকে (৩৫) কুপিয়ে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুর ১টার দিকে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়েছে। 

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সাগর আহতের বরাদ দিয়ে বলেন, দুপুরে মাহাদিনগর এলাকায় রাব্বিসহ ৩-৪ জন হাজারীবাগ কোম্পানি ঘাট এলাকার বাসিন্দা অটোচালক মনির মান্নার পথরোধ করে। এরপর তাকে কুপিয়ে আহত করে তার কাছে থাকা মোবাইল ফোন, গলায় থাকা চেইন ও অটোরিকশা নিয়ে যায়। 

তিনি বলেন, পরে সংবাদ পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত ব্যক্তি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার পিঠে ও হাতে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। 

/এআইবি/এসএন‌কে/এমএএল/
সম্পর্কিত
তেজগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে একজন নিহত
ছিনতাইয়ের পর কুপিয়ে হত্যা: দুই জনের মৃত্যুদণ্ড
বিমানবন্দরে যাত্রীর মোবাইল ছিনতাই, এরপর যা ঘটেলো
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু