দিনে দুপুরে সাংবাদিকের টাকা ও তিন মোবাইল ছিনতাই

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৪ মে ২০২৬, ০০:৩৮ আপডেট : ১৪ মে ২০২৬, ০০:৩৮

রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েছেন এক সাংবাদিক। তিনি জাগো নিউজের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রতিবেদক কাজী আল আমিন। ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ টাকা, তিনটি মোবাইল ফোন, ব্যাংকের ডেবিট কার্ড ও জাতীয় পরিচয়পত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছে।  

এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

বুধবার (১৩ মে) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শেরেবাংলা নগর থানার শিশুমেলার সামনে থেকে তার ব্যাগটি ছিনতাই হয়।

ভুক্তভোগী সাংবাদিক বলেন, শেরেবাংলা নগর এলাকায় বিআরটিসি বাসের ভেতর থেকে ছিনতাইকারীরা আমার সবকিছু কেড়ে নেয়। বাসে ওঠার আগে আমি ব্যাংকের বুথ থেকে নগদ ৯ হাজার টাকা উত্তোলন করি। হয়তো ছিনতাইকারীরা তখন থেকে আমাকে টার্গেট করে বাসে ওঠে।

জিডিতে তিনি উল্লেখ করেছেন, ব্যাগের ভেতরে থাকা তিনটি স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোন, সাউথইস্ট ব্যাংকের ডেবিট কার্ড, মেট্রো পাস, জাতীয় পরিচয়পত্র ও প্রয়োজনীয় বিভিন্ন কাগজপত্র হারিয়ে যায়।

এ বিষয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

/এসএন‌কে/এফআর/
সম্পর্কিত
সিগন্যাল অমান্য করে ছুটতে থাকা ট্রাকটি ধরা হলো ৫ কিলোমিটার ধাওয়া দিয়ে
খাবার পরিবেশনে দেরি, ‘দূরবীন বাংলা’য় হামলা-ভাঙচুর
আ.লীগের মিছিল নিয়ে শ্রমিকদল নেতার মামলা, আসামি ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
খেলোয়াড় ও সমর্থকদের ভালোবাসায় আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি
খেলোয়াড় ও সমর্থকদের ভালোবাসায় আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি
সিগন্যাল অমান্য করে ছুটতে থাকা ট্রাকটি ধরা হলো ৫ কিলোমিটার ধাওয়া দিয়ে
সিগন্যাল অমান্য করে ছুটতে থাকা ট্রাকটি ধরা হলো ৫ কিলোমিটার ধাওয়া দিয়ে
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
দিবু মার্তিনেজকে ছাড়াই উরুগুয়ের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
৮৯ রানে অলআউট ভারত, এর কম স্কোর আর কতবার করেছিল দলটি?
সর্বাধিক পঠিত
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
ভারত থেকে দেশে ঢুকে রিসোর্টে আ.লীগের সাবেক এমপির সভা: ১৪ জন গ্রেফতার
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
বিক্ষোভে ২১০ কারখানা বন্ধের সিদ্ধান্ত মালিকদের
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল
মোদিকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভারতীয় ভিসা বাতিল