হামে মৃত শিশুদের স্মরণে শাহবাগে গায়েবানা জানাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মে ২০২৬, ১৭:০৮আপডেট : ১৫ মে ২০২৬, ১৭:০৮

দেশে হামের প্রাদুর্ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। হাম ও উপসর্গ নিয়ে মৃত শিশুদের স্মরণে রাজধানীর শাহবাগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শাহবাগে ‘বিক্ষুব্ধ জনতা’র ব্যানারে কয়েকজন এ গায়েবানা জানাজা পড়েন। জানাজায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।  

এ সময় স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করে বিচার দাবি করেন জানাজা আয়োজকরা। সরকারকে হাম মোকাবিলায় দ্রুত পদক্ষেপের আহ্বান জানান তারা।

গায়েনামা জানাজা পড়াদের হাতে বেশ কয়েকটি প্লে-কার্ড ছিল। সেগুলোতে ‘স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করতে অবিলম্বে কার্যকর সংস্কার আনতে হবে’, ‘স্বাস্থ্য খাতে অনিয়ম-দুর্নীতির তদন্ত করতে হবে’ ও ‘হাম-আক্রান্ত সবার চিকিৎসা ফ্রি করতে হবে’ লেখা ছিল।

এদিকে, বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে হাম ও উপসর্গ নিয়ে আরও ১২ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত হামে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫১ জনে।

/এসও/এবিএম/
সম্পর্কিত
ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, ডিএসসিসির অভিযানে জরিমানা
সরকারি এই কর্মকর্তা যেখানে যান সেখানেই লাগে ঝামেলা
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
সর্বশেষ খবর
পাওয়ার ব্যাংক বিস্ফোরণের কারণ কী, ঝুঁকি এড়াতে করণীয়
পাওয়ার ব্যাংক বিস্ফোরণের কারণ কী, ঝুঁকি এড়াতে করণীয়
তালের মৌসুমে মিষ্টিমুখ হোক একটু অন্যরকম
তালের মৌসুমে মিষ্টিমুখ হোক একটু অন্যরকম
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
লোডশেডিংয়ের কবলে নতুন পাঠ্যবইয়ের মুদ্রণ, সঠিক সময়ে সরবরাহ নিয়ে শঙ্কা 
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা