কোরবানির বর্জ্য ৮ ঘণ্টার মধ্যে সরাতে চায় ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২৬, ১৮:১২আপডেট : ২৮ মে ২০২৬, ১৮:১২

মাত্র আট ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করতে চায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। তাদের আশা, আজ (বৃহস্পতিবার) রাত ৯টার মধ্যে ঢাকা দক্ষিণ সিটি এলাকা কোরবানির বর্জ্যমুক্ত করা সম্ভব। এসব তথ্য জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

বৃহস্পতিবার (২৮ মে) কলাবাগান সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) থেকে মাতুয়াইল ল্যান্ডফিলে বর্জ্য স্থানান্তরের মাধ্যমে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে ডিএসসিসি। কার্যক্রমের উদ্বোধন করেন আবদুস সালাম।

উদ্বোধনকালে তিনি বলেন, “রাত ৯টার মধ্যেই পুরো ঢাকা দক্ষিণ সিটি এলাকা কোরবানির বর্জ্যমুক্ত করা সম্ভব হবে বলে আমরা আশাবাদী। কার্যক্রম শুরুর পরবর্তী ৮ ঘণ্টার মধ্যেই প্রথম দিনের সব বর্জ্য অপসারণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।”

নগরবাসীর সহযোগিতা কামনা করে ডিএসসিসি প্রশাসক বলেন, “নির্ধারিত স্থানে কোরবানি সম্পন্ন করলে দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত করা সহজ হবে।”

ডিএসসিসি জানিয়েছে, ঈদের প্রথম দিনে মাঠপর্যায়ে ১৩ হাজার ৪৫৩ জন পরিচ্ছন্নতাকর্মী ও কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালন করছেন। প্রথম দিনে প্রায় ১৫ হাজার ৯৩৫ টন কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর ঈদের তিন দিনে মোট ৩৩ হাজার ৯৪২ টন বর্জ্য অপসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

/এসএনএস/এবিএম/
সম্পর্কিত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
মোহাম্মদপুরের ‘চিহ্নিত চাঁদাবাজ কাইল্ল্যা ফারুক’ সহযোগীসহ গ্রেফতার
ঢাকার দুই ডিসির রদবদল
সর্বশেষ খবর
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
হাসপাতালে স্ত্রী ও নবজাতক, বাড়িতে মিলল স্বামীর লাশ
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
যাদের কখনও দেখিনি, তাদের জীবন নিয়ে এত আগ্রহ কেন?
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন