ভাটারায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু, পরিবারের দাবি ‘হত্যা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২০ জুন ২০২৬, ১৩:২৮ আপডেট : ২০ জুন ২০২৬, ১৩:২৮

রাজধানীর ভাটারায় মারুফ (১৩) নামে এক কিশোরের তৃতীয় তলা ভবনের ছাদ থেকে পড়ে যাওয়া রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৬টার দিকে ভাটারা খন্দকার বাড়ি মোড় এলাকার বাবুল খন্দকারের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাকী জানান, মারুফ পাশের একটি ছয়তলা ভবনের ছাদে খেলতে খেলতে অসাবধানতাবশত পার্শ্ববর্তী ভবনের তৃতীয় তলার ছাদে পড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে বলে তিনি জানান।

এদিকে নিহত মারুফের বড় ভাই শাহিন অভিযোগ করে বলেন, বিকালে তার দুই বন্ধু মারুফকে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তারা তাকে একটি ভবনের ছাদের দিকে নিয়ে যাচ্ছে। তবে ছাদের ভেতরের অংশ ক্যামেরার আওতার বাইরে থাকায় পরবর্তী ঘটনা দেখা যায়নি।

তিনি আরও বলেন, “সে ছাদ থেকে পড়ে গেছে নাকি তাকে ফেলে দেওয়া হয়েছে—এ বিষয়ে আমরা নিশ্চিত নই। তবে তার শরীরে যে ধরনের আঘাত দেখেছি, তাতে আমাদের সন্দেহ তাকে হত্যা করে, ফেলে দেওয়া হয়েছে।”

নিহত মারুফ চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাচার বাজার গ্রামের জহিরুল ইসলামের ছেলে। বর্তমানে সে ভাটারা খন্দকার বাড়ি মোড় এলাকায় পরিবারসহ বসবাস করতো।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

/আইএ/এমএএল/
সম্পর্কিত
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
আইনশৃঙ্খলার নেতিবাচক চিত্র: কী বলছেন রাজনীতিবিদরা
বছরের শেষ পর্যন্ত জরিমানা ছাড়া রেলভূমির লাইসেন্স ফি দেওয়ার সুযোগ
সর্বশেষ খবর
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
নতুন গণভোটের প্রস্তাব সরকারের, সংকট না সমাধান?
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!
প্রত্যেক কর্মীর হাতে আইফোন তুলে দিলেন অফিসের বস!