মিরপুরে মেট্রোরেল এলাকার পোস্টার-লিফলেট অপসারণ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬ আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫৬

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খানের ঘোষণা অনুযায়ী, মিরপুর-১০ থেকে শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল এলাকায় সব পোস্টার ও লিফলেট অপসারণ কার্যক্রম শুরু হয়েছে। 

রবিবার (২৭ সেপ্টেম্বর) সারাদিন রাজধানীর বিভিন্ন এলাকায় হকার ও অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।

ডিএনসিসি জানিয়েছে, হকার উচ্ছেদ ও পোস্টার অপসারণে ডিএনসিসির অভিযান চলমান রয়েছে। একইসঙ্গে ডিএনসিসি প্রশাসক ঘোষণা দিয়েছেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে মিরপুর-১০ থেকে মিরপুর শেওড়াপাড়া পর্যন্ত মেট্রোরেল পিলারসহ বিভিন্ন স্থাপনা থেকে সব পোস্টার অপসারণের কাজ সম্পন্ন করা হবে।

এছাড়াও ডিএনসিসি প্রশাসকের নিজ দলীয় কর্মীদের সহায়তায় পরিষ্কার হচ্ছে মেট্রোরেলের স্টেশন পিলার। এতে উত্তর মহানগর বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন।

ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগরীর সৌন্দর্য, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখতে ডিএনসিসির এসব কার্যক্রম চলমান থাকবে।

/এএইচএস/আইএএম/
সম্পর্কিত
রাড্ডা ক্লিনিক দখল করতে দেওয়া হবে না, হুঁশিয়ারি আসিফ মাহমুদের
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার বিষয়ে যা বলছে পুলিশ
ঢাবি শিক্ষককে ভিসি হিসেবে মানতে পারছেন না শিক্ষার্থীরা, সায়েন্সল্যাব মোড় অবরোধ
সর্বশেষ খবর
গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে যুবক আটক
গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে থেকে যুবক আটক
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
সেই ভারতীয় নাগরিক ফের ৪ দিনের রিমান্ডে
ঢাকায় একদিনে গ্রেফতার ৪৬৫, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৪৯ মামলা
ঢাকায় একদিনে গ্রেফতার ৪৬৫, ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪৪৯ মামলা
যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান
যুদ্ধাপরাধীদের জায়গা জাতিসংঘের মঞ্চ নয়, আদালত কক্ষ: এরদোয়ান
সর্বাধিক পঠিত
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য মন্ত্রণালয়ের নির্দেশনা
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোনও ‘প্ল্যান’ ছাড়াই যা করলেন জয়া আহসান
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
কোটি মানুষের শিল্পনগরী, নেই কোনও বিনোদনকেন্দ্র
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
চীন-ভারতকে টপকে যুক্তরাষ্ট্রই হবে বাংলাদেশের প্রধান আমদানি উৎস?
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী
সিলেট-ঢাকা ছয় লেন মহাসড়কের কাজ কবে শেষ হবে, জানালেন বাণিজ্যমন্ত্রী