সেগুনবাগিচায় দেয়ালের গ্রা‌ফি‌তি পাহারায় পু‌লি‌শ

বাংলা ট্রিবিউন রি‌পোর্ট
১৫ অক্টোবর ২০২৬, ১৮:৩২ আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ১৮:৩২

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুর, রোকেয়া সাখাওয়াত হোসেন, কবি জীবনানন্দ দাশ ও পল্লীকবি জসীম উদ্‌দীন এবং কাজী নজরুল ইসলামসহ নানা গু‌ণীজ‌নের প্রতিকৃতি পাহারায় পু‌লি‌শি রাখা হয়েছে। 

বৃহস্প‌তিবার (১৫ অ‌ক্টোবর) দুপু‌রে ডিএম‌পির রমনা বিভা‌গের এডি‌সি মীর আসাদুজ্জামান ব‌লেন, গ্রা‌ফি‌তি‌কে ঘি‌রে যেন কো‌নেও বিশৃঙ্খলা আবারও না হয়, সে জব্য পু‌লিশ পাহারা ও টহল দি‌চ্ছে। 

গত মঙ্গলবার (১৩ অ‌ক্টোবর) দিবাগত রাতেও পুলিশ পাহারায় প্রতিকৃতি স্থাপনের কাজ করা হয়।  

গত ৫ অক্টোবর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) সেগুনবাগিচায় ফুটপাত দখলমুক্ত করার পর সংলগ্ন দেয়ালে দেশের সংস্কৃতি ও শিল্পকলায় অবদান রাখা ১০ বরেণ্য ব্যক্তির প্রতিকৃতি আঁকে। তাদের মধ্যে ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, রবীন্দ্রনাথ ঠাকুর, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়।

গত ১১ অক্টোবর ওই দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রা‌ফি‌তি‌তে কালি মাখিয়ে বিকৃত করার চেষ্টা করেন কয়েকজন ব্যক্তি। এ ঘটনার প্রতিবাদে একই দিন বিকালে শিল্পকলা একাডেমির পাদদেশে ‘যে কবি জনতা’র শিরোনামে সাংস্কৃতিক সমাবেশ করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সমাবেশ থেকে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়।

গত ১০ অক্টোবর দুপুরে শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে কালি মাখিয়ে মুছে ফেলার চেষ্টা করেন কয়েকজন ব্যক্তি। তাদের নেতৃত্বে ছিলেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর সদস্য সচিব আ ন ম আয়াস। পুলিশ ঘটনাস্থলে গিয়ে আয়াসসহ চার জনকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায়। এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। ইতিমধ্যে তাদের রিমান্ডে নেওয়া হয়েছে।

/এসএন‌কে/আইএএম/
সম্পর্কিত
যুব উন্নয়ন অধিদফতরের প্রশ্ন ফাঁস চক্রের ৫ সদস্য গ্রেফতার
পুরোনো বাণিজ্য মেলার মাঠে সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদ
উত্তরায় সড়ক ছাড়লেন পোশাক শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
মূল্যবান ওষুধ কুরিয়ারে বিদেশে পাচার: চীনা নাগরিকসহ গ্রেফতার ৪
মূল্যবান ওষুধ কুরিয়ারে বিদেশে পাচার: চীনা নাগরিকসহ গ্রেফতার ৪
নতুন আইফোন আসল নাকি নকল? চেনার সহজ কৌশল জানুন
নতুন আইফোন আসল নাকি নকল? চেনার সহজ কৌশল জানুন
লালনের আখড়াবাড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার
লালনের আখড়াবাড়িতে মাদকবিরোধী অভিযান, গাঁজা সেবনের ২ হাজার কলকে উদ্ধার
সেদ্ধ, পোচ নাকি অমলেট ডিমের কোন পদে বেশি পুষ্টি?
সেদ্ধ, পোচ নাকি অমলেট ডিমের কোন পদে বেশি পুষ্টি?
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে