পাবনায় নির্বাচনি সহিংসতায় নিহত ১

পাবনা প্রতিনিধি
২৫ মে ২০১৬, ০৬:৪৫ আপডেট : ২৫ মে ২০১৬, ০৮:৩৫

ইউপি নির্বাচন পাবনার আতাইকুলা থানার সাদুল্লাহপুর ইউনিয়নে নির্বাচন পূর্ববর্তী সহিংসতায় একজন নিহত হয়েছেন। আওয়ামী লীগ ও দলীয় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে তার মৃত্যু হয়। মঙ্গলবার রাত ৮টার দিকে স্থানীয় শ্রীকোল বাজারে এ ঘটনা ঘটে।  পাবনার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ সেলিম এই তথ্য জানান।
নিহত আবুল কালাম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক ছিলেন।
আতাইকুলা থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সাদুল্লাহপুর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আব্দুর রইজ খা ও দলীয় বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুস মুন্সীর সমর্থকদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে বিদ্রোহী প্রার্থী আব্দুল কুদ্দুস মুন্সীর নির্বাচনি অফিসে আওয়ামী লীগ প্রার্থী আব্দুর রইজ খাঁর সমর্থকরা হামলা করেন। এ সময় হামলাকারীদের কালামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।
হামলার সময় বিদ্রোহী প্রার্থীর অফিস ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আরও পড়তে পারেন: ময়নাতদন্তকারী চিকিৎসককে তনুর বাবার লিগ্যাল নোটিশ

/এনএস/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে ৯ সরকারি সফরে সেনাপ্রধান
অস্ট্রেলিয়া-যুক্তরাষ্ট্রে ৯ সরকারি সফরে সেনাপ্রধান
বিশ্ব প্রাণী দিবস আজ
বিশ্ব প্রাণী দিবস আজ
যে প্রশ্নের জবাব মেলেনি: কেন সিরিয়াল কিলার রসু খাঁর টার্গেট নম্বর ছিল ১০১
যে প্রশ্নের জবাব মেলেনি: কেন সিরিয়াল কিলার রসু খাঁর টার্গেট নম্বর ছিল ১০১
তিমি হাঙর দেখতে মালদ্বীপের যে দ্বীপে যাবেন
তিমি হাঙর দেখতে মালদ্বীপের যে দ্বীপে যাবেন
সর্বাধিক পঠিত
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
মিজু, মৌসুমী-ডিপজল নেননি কোনও পারিশ্রমিক, জানালেন নির্মাতা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
সাড়ে ৬ লাখ পরিবারকে ২৫ কেজি করে চাল দেবে সরকার, পাবে যেসব জেলা
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
১৭০ যাত্রীর প্লেনটি ইসরায়েলে বিধ্বস্ত করতে চেয়েছিলেন ওমানের পাইলট
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’
‘চেয়ারম্যান-মেম্বার পদে মনোনয়ন দেওয়া হবে, আর কেউ নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করবেন না’