বিএফইউজে নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি বুলবুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৬, ২০:১৪আপডেট : ২৯ জুলাই ২০১৬, ২২:৪৯

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাচনে তৃতীয়বারের মতো সভাপতি পদে নির্বাচিত হয়েছেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে কর্মরত মনজুরুল আহসান বুলবুল।

মনজুরুল-আহসান-বুলবুল

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন নির্বাচন কমিশনার বাংলাদেশ প্রতিদিনের উপ-সম্পাদক আবু তাহের আনুষ্ঠানিকভাবে জাতীয় প্রেসক্লাব চত্বরে এ ফলাফল ঘোষণা করেন।
এসময় বিজয়ী সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, এটি আমার বিজয় হলেও এটি একটি প্রাতিষ্ঠানিক বিজয়। অসাম্প্রদায়িক সাংবাদিক সংগঠনের বিজয়। যারা লোভের কাছে আত্মসমর্পন করেছে এখন তাদের বিষয়ে নতুন করে ভাবতে হবে। এসময় সভাপতি পদে বাকি যে দুজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তাদেরকেও ধন্যবাদ জানান তিনি।

প্রসঙ্গত, বিএফউজে’র সভাপতি পদের জন্যে আহসান বুলবুলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বৈশাখী টেলিভিশনের বার্তা বিভাগের প্রধান অশোক চৌধুরী ও ডেইলি স্টারের নগর বিষয়ক সম্পাদক আব্দুল জলিল ভূঁইয়া।

নির্বাচনে ৩ হাজার ৭৯৭ জন ভোটারের মধ্যে ১ হাজার ৭৮২ জন ভোট দিয়েছেন। যার মধ্যে বুলবুল পেয়েছেন ১০৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি অশোক চৌধুরি ৯৬২ ভোট ও আবদুল জলিল পেয়েছেন ২৮৪ ভোট। নির্বাচনে ১৭৬টি বাতিল ঘোষণা করা হয়েছে।

/এসআইএস/এআর/এমও/এইচকে/

আরও পড়ুন:  জঙ্গিদের এই ছবি কি ইঙ্গিত দিচ্ছে?

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের