৩ পৌরসভা ও ১৪ ইউপিতে ভোট মঙ্গলবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০১৭, ২০:২১আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ২০:২১

৩ পৌরসভা ও ১৪ ইউপিতে ভোট মঙ্গলবার দেশের ৩টি পৌরসভা ও বাঁশখালী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মঙ্গলবার (২৫ এপ্রিল)। পৌরসভাগুলো হলো মেহেরপুর, সিলেটের বিয়ানীবাজার এবং গোপালগঞ্জের মকসুদপুর।
একই সঙ্গে ৬টি জেলা পরিষদ ও ২টি পৌরসভার বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণ হবে। এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের বন্ধ ঘোষিত দুটি কেন্দ্রেও ভোটগ্রহণ হবে আগামীকাল।
নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
এসব নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ পরিবেশে অনুষ্ঠানের লক্ষে নির্বাচন কমিশন থেকে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতোমধ্যে নির্বাচনী মালামালসহ ভোটগ্রহণের সঙ্গে সম্পৃক্ত কর্মকর্তারা ভোটকেন্দ্রে পৌঁছে গেছেন। পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়েন করা হয়েছে।
/ইএইচএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম