স্পিকারের সঙ্গে নির্বাচন কমিশনার কবিতা খানমের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২২, ১৮:২৯আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৮:২৯

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নির্বাচন কমিশনার কবিতা খানম। নির্বাচন কমিশনের উদ্যোগে সম্প্রতি অনুষ্ঠিত পরিচয়হীনদের পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণে জটিলতা নিরসন শীর্ষক কর্মশালা, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন তারা। বুধবার (১৯ জানুয়ারি) সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে গিয়েছিলেন তিনি।

স্পিকার মনে করেন, পিতা-মাতার নাম লিপিবদ্ধকরণের পাশাপাশি সমাজের প্রান্তিক জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করা এবং মৌলিক মানবাধিকার ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য নির্বাচন কমিশন যে কর্মশালা আয়োজন করেছিল তা যুগোপযোগী ভূমিকা রেখেছে। প্রতিবন্ধী, হিজড়া, চা-শ্রমিকসহ সব প্রান্তিক জনগোষ্ঠীর পিতা-মাতার পরিচয় লিপিবদ্ধকরণের মাধ্যমে তাদের নাগরিক সুবিধা নিশ্চিতকরণে জটিলতা নিরসন হবে বলে আশাবাদী তিনি।

নির্বাচন কমিশনার কবিতা খানম উল্লেখ করেন, সবার প্রচেষ্টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনসহ অন্যান্য নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদন সম্ভব হচ্ছে। তার দাবি, সুষ্ঠু নির্বাচন নিশ্চিতকরণে নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে কাজ করছে।

/ইএইচএস/জেএইচ/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি