ইউপি নির্বাচনে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর হতে ইসিতে প্রধানমন্ত্রীর বার্তা

বাংলা ট্রিবউন রিপোর্ট
২১ এপ্রিল ২০১৬, ১৫:৫৬আপডেট : ২১ এপ্রিল ২০১৬, ১৬:০৬

শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনও ধরনের অনিয়ম ও বিশৃঙ্খলা চান না বলে জানিয়েছেন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনে কোনও ধরনের অনিয়ম, ত্রুটি, বিচ্যুতি দেখতে চান না। সেই নির্দেশনা নির্বাচন কমিশনকে পৌঁছে দিয়েছি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে বৈঠকের পর তিনি  একথা বলেন।
মাহবুবউল আলম হানিফ আরও বলেন, অনিয়ম হলেই জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ইসিকে  জানানো হয়েছে।  দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে সতর্ক করে দেওয়া হবে বলে উল্লেখ করে তিনি বলেন, আমরা মাঠ পর্যায়ের নেতাকর্মীদেরও নির্দেশনা দিয়ে রাখব। কোথাও কেউ কোনও অনিয়ম বা বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়তে পারেন: বাজার  দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রবিবার জরুরি বৈঠক বাণিজ্য মন্ত্রণালয়ে

বিএনপির বিরুদ্ধে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিএনপি ষড়যন্ত্রের অংশ হিসেবে ইউপি নির্বাচনে অংশ নিয়েছে। দলটির কর্মীসমর্থকরা পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছেন। এ বিষয়ে সতর্ক থাকার জন্যে ইসিকে পরামর্শ দিয়েছি।

/ইএইচএস/এসটি/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী