রাজধানীতে মুষলধারে বৃষ্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ আগস্ট ২০২১, ১৬:১৯আপডেট : ২৬ আগস্ট ২০২১, ১৬:২৩

রাজধানীতে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টি। দেশের বহু এলাকায় এই বৃষ্টি হচ্ছে। তবে থেমে থেমে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এরকম থাকবে আরও কয়েকদিন।

সকাল থেকেই রাজধানীর আকাশ ছিল মেঘলা। বেলা পৌনে চারটা নাগাদ হালকা বৃষ্টি পড়া শুরু হয়, এরপর আস্তে আস্তে বাড়তে থাকে বৃষ্টির পরিমাণ।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর প্রভাবে আকাশে সঞ্চরণশীল মেঘের সৃষ্টি হয়েছে। এ কারণে রাজধানী ঢাকাসহ দেশের  কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে।  এদিকে নদী অববাহিকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এই আবহাওয়া আরও কয়েকদিন থাকতে পারে। ঢাকায় বৃষ্টির সময় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বইবে বাতাস।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু  বাংলাদেশে মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় আছে। এর প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং  খুলনা,  বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়  অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কক্সবাজারে ১৯৬ মিলিমিটার। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৬,  ময়মনসিংহে ২৩, চট্টগ্রামে ৬৬, সিলেটে ৬, রাজশাহীতে ১০, রংপুরে ৯, খুলনায় ২ এবং বরিশালে ১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
গরম নাকি বৃষ্টি, আজ কোনটা বেশি ভোগাবে?
বৃষ্টি নিয়ে যা জানালো আবহাওয়া অধিদফতর
দেশের বিভিন্ন অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম