চট্টগ্রাম-রংপুর ছাড়া সবখানে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৪ অক্টোবর ২০২১, ১০:৫৪আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১০:৫৪

দেশের উপকূলীয় এলাকা থেকে বিদায় নিয়েছে মৌসুমি বায়ু। তবে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের বর্ধিতাংশ রয়েছে। এর প্রভাবে রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার (২৪ অক্টোবর) আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য বলা হয়। 

আবহাওয়াবিদ আব্দুল মান্নান জানান, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগর থেকে বিদায় নিয়েছে। লঘুচাপের প্রভাবের রংপুর ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বেশিরভাগ এলাকার আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৩ দশমিক ২। এছাড়া বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ৩১ দশমিক ৮, ময়মনসিংহে ৩১ দশমিক ৫, চট্টগ্রামে ৩৩, সিলেটে ৩১ দশমিক ৭ , রাজশাহীতে ৩২ দশমিক ৬, রংপুরে ৩১ দশমিক ২, খুলনায় ৩২ দশমিক ৫ এবং বরিশালে ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী