‘জলবায়ু সংকটে বিশ্বনেতাদের নিতে হবে সময়োপযোগী পদক্ষেপ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২১, ১০:১৬আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১০:২৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, ‘জলবায়ু পরিবর্তন এখন একটি বাস্তবতা। এ কারণে আমাদের শহরগুলোতে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং অসময়ে বৃষ্টিপাতসহ নানাবিধ ক্ষতিকর প্রভাব পরিলক্ষিত হচ্ছে। তাই জলবায়ু সংকটময় পরিস্থিতিতে বিশ্বনেতাদের সময়োপযোগী পদক্ষেপ নিয়ে তা বাস্তবায়ন করতে হবে।’ স্কটল্যান্ডের গ্লাসগোতে মঙ্গলবার (২ নভেম্বর) সন্ধ্যায় জলবায়ু সংকট নিয়ে প্যানেল আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।

ডিএনসিসি মেয়র বলেন, “বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে বিশ্বে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশ সরকার ‘আমার গ্রাম, আমার শহর’ উদ্যোগ নিয়েছে। এটি জলবায়ু অভিবাসীদের সহনশীল অবকাঠামো এবং গ্রামেই তাদের জীবিকা খুঁজে বের করার ক্ষেত্রে সহায়ক।”

আতিকুল ইসলাম উল্লেখ করেন, সি-৪০’র ভাইস-প্রেসিডেন্ট এবং ক্লাইমেট মাইগ্রেশনের টাস্ক লিডার হওয়ায় আশ্রয়, স্বাস্থ্য, পানি ও স্যানিটেশন বিষয়ক সেবা দিতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। শুধু পুনর্বাসনই নয়, তাদের সহনশীল ও আত্মনির্ভরশীল করার লক্ষ্যে দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও রয়েছে তার।

মেয়র জানান, নতুন প্রজন্মকে জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে বাস্তব জ্ঞান দিতে একটি জাদুঘর তৈরির পরিকল্পনা করছে ডিএনসিসি।

প্যানেল আলোচনায় আরও ছিলেন ফ্রান্সের রাজধানী প্যারিসের মেয়র অ্যান হিডালগো, যুক্তরাজ্যের আরিজোনা অঙ্গরাজ্যের শহর ফিনিক্সের মেয়র কেট গ্যালেগো এবং কলম্বিয়ার বোগোটা শহরের মেয়র ক্লডিয়া লোপেজ।

/এসএস/জেএইচ/
সম্পর্কিত
আগামী ৫ বছরে বৈশ্বিক উষ্ণায়নে নতুন রেকর্ডের শঙ্কা
তলিয়ে যেতে পারে খুলনা ও কলকাতাসহ বিশ্বের ১৫ শহর
‘জলবায়ু সংকট নিরসনে দরকার প্রতিষ্ঠানিক সমন্বিত উদ্যোগ’ 
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের