পরিবেশ দূষণ: সাত প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০২১, ১৯:১১আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৯:১১

পরিবেশ দূষণের দায়ে ঢাকা, বগুড়া, সিরাজগঞ্জ ও পাবনার ৭টি প্রতিষ্ঠানকে ৩৬ লাখ ৩ হাজার ৬৭২ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর।

সোমবার (৬ ডিসেম্বর) পরিবেশ দূষণবিরোধী অভিযান ও পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এ জরিমানা করে। অধিদফতরের উপপরিচালক (মনিটরিং ও এনফোর্সমেন্ট শাখা) সৈয়দ আহম্মদ কবীর এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এ দিন পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি করায় পাবনার আয়েশা আবেদ ফাউন্ডেশনকে প্রায় ১ লাখ টাকারও বেশি এবং পাবনা সদরের রামানন্দপুরের এহসান সিমেন্ট ইন্ডাস্ট্রিজকে প্রায় ২ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়াও সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ীর দেশবন্ধু সিমেন্ট মিলস লিমিটেডকে ১৩ লাখ ২৪ হাজার, সাভারের রাজাসন দক্ষিণ কৃষ্ণপুরের গ্লোবাল আউটারওয়্যার লিমিডেটকে ১৪ লাখ ২৫ হাজার, মিরপুর ১০-এর মেডিকন ফার্মাসিউটিক্যালসকে ৪৩৫২ টাকা, বগুড়া পৌরসভার গোবরধনপুরের মেসার্স হাসান এন্টারপ্রাইজকে ২০ হাজার এবং বগুড়া সদরের শেরপুর রোডের পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

/এসএস/এফএ/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের