শৈত্যপ্রবাহ কমতে পারে, চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির পূর্বাভাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫৫

দেশে তাপমাত্রা আগের তুলনায় বেড়েছে। আগামীকাল আরও কিছুটা বাড়তে পারে। সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বুধবার (২ জানুয়ারি) রাজশাহী, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড় ও কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে আগামীকাল তা কমতে পারে। 

আবহাওয়া অধিদফতর পূর্বাভাসে জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-একটি জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুঙ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা আছে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল তেঁতুলিয়ায় ৬ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস (গতকাল ছিল ১৫ ডিগ্রি), ময়মনসিংহে ১১ দশমিক ৫ ডিগ্রি (গতকাল ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি), চট্টগ্রামে ১৬ দশমিক ৬ ডিগ্রি (গতকাল ছিল ১২ দশমিক ৯ ডিগ্রি), সিলেটে ১৪ দশমিক ৭ ডিগ্রি (১২ দশমিক ৮ ডিগ্রি), রাজশাহীতে ৯ দশমিক ৯ ডিগ্রি (গতকাল ছিল ১০ ডিগ্রি), রংপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি (১০ দশমিক ৬ ডিগ্রি), খুলনায় ১৪ দশমিক ৫ ডিগ্রি (১৪ দশমিক ২ ডিগ্রি), এবং বরিশালে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (গতকাল ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি) তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। 

/এসএনএস/জেএইচ/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম