বৃক্ষমেলা ও পরিবেশ মেলার উদ্বোধন

অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২২, ১৯:১৭আপডেট : ০৫ জুন ২০২২, ১৯:১৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, দেশকে সবুজ করতে সকলকে অন্তত ৩টি করে গাছ লাগাতে হবে। দেশের বন, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় আমাদেরকে অবশ্যই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী বেশি করে গাছ লাগাতে হবে।

আজ রবিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে প্রধানমন্ত্রীর পক্ষে বৃক্ষমেলা ও পরিবেশ মেলা ২০২২-এর উদ্বোধনের পর মেলা পরিদর্শন শেষে পরিবেশমন্ত্রী এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. আবদুল হামিদ, এবং বন অধিদফতরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্তত তিনটি করে গাছ লাগানোর আহ্বান

বনমন্ত্রী বলেন, দেশি-বিদেশি নানাব গাছের চারার সমারোহে এবারের মেলা বেশ সমৃদ্ধ ও দৃষ্টিনন্দন হয়েছে। বৃক্ষমেলার পরিবেশ সুন্দর থাকায় জনগণ পছন্দমতো গাছের চারা কিনতে পারবে এবং বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হবে। তিনি আরও বলেন, পরিবেশমেলার বিভিন্ন ধরনের স্টল থেকে পরিবেশ দূষণের কারণ এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ে দর্শনার্থীরা বাস্তব জ্ঞান লাভ করতে পারবে।

প্রসঙ্গত, বৃক্ষমেলায় ১১০টি স্টল আছে যা ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। অপরদিকে, ৫৫টি স্টল নিয়ে মেলা ১১ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

এর আগে মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২২ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার, বঙ্গবন্ধু অ্যাওয়ার্ড ফর ওয়াইল্ডলাইফ কনজারভেশনের প্রত্যেকটিতে ১ম পুরস্কার অর্জনকারীকে এবং সামাজিক বনায়নে উপকারভোগীদের মধ্যে লভ্যাংশ বিতরণ করেন।

/এসএনএস/এফএ/
সম্পর্কিত
গাছ না কেটে মেরিন ড্রাইভ সড়ক প্রশস্তকরণের নির্দেশ প্রধানমন্ত্রীর
রাস্তার জন্য কাটা হলো ৩০টি গাছ
পাঁচ বছরে ৩ লাখ বৃক্ষরোপণ করবে ডিএসসিসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম