এবার ওয়েবসাইটে প্রকাশ হবে পরিবেশ দূষণকারীদের নাম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২২, ১৮:১৩আপডেট : ১৯ জুন ২০২২, ১৫:২১

পরিবেশ দূষণকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদফতরের ওয়েবসাইট ও সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এক সপ্তাহের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে আদালতের আদেশ বাস্তবায়ন করে দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলেছেন আদালত।

এছাড়া দূষণকারীদের নাম প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং নাম প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। চার সপ্তাহের মধ্যে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, তথ্য মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালকসহ সাত জনকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার (১৩ জুন) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল নাসিম ইসলাম রাজু।

তথ্য অধিকার আইনের ৬(১) এবং পরিবেশ আইনের ৪(২) (চ) ধারার বিধান অনুসারে কর্তৃপক্ষ দূষণকারীদের সব তথ্য প্রকাশ করতে আইনিভাবে বাধ্য। কিন্তু পরিবেশ অধিদফতর আইনকে অমান্য করে দূষণকারীদের পক্ষে অবস্থান নিয়েছে, যা সম্পূর্ণ বেআইনি। তাই এ বিষয়ে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোয় অগ্রাধিকার পাবেন ক্ষতিগ্রস্ত ১৭৭৭৭ কর্মী
রাষ্ট্রদ্রোহ আইন বাতিল চেয়ে রিট খারিজ করলেন হাইকোর্ট
শিশু আছিয়া হত্যা মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
সর্বশেষ খবর
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
নেপালে বন্যা: সুড়ঙ্গে আটকা কর্মীদের ঘিরে বাড়ছে উৎকণ্ঠা
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১ সেপ্টেম্বর, ২০২৬)
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
থানার হাজত থেকে আসামিদের ভিডিও বার্তা, এসআই-কনস্টেবল প্রত্যাহার
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে যা বললেন রশিদুজ্জামান মিল্লাত
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা