কমতে শুরু করেছে তাপমাত্রা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২২, ২০:৩০আপডেট : ০৮ নভেম্বর ২০২২, ২০:৩০

ধীরে ধীরে কমতে শুরু করেছে দেশের তাপমাত্রা। তবে আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও আকাশ মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। চলতি সপ্তাহে তাপমাত্রা অপরিবর্তিত থাকলেও আগামী সপ্তাহের দিকে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (৮ নভেম্বর) আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ১৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৮, রাজশাহীতে ১৭ দশমিক ৮, রংপুরে ২২ দশমিক ২, ময়মনসিংহে ২০ দশমিক ৫, সিলেটে ২১ দশমিক ৬, চট্টগ্রামে ২২ দশমিক ৯, খুলনায় ২১ এবং বরিশালে ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
গোপন সফরে মস্কোয় সিআইএ প্রধান, বৈঠকের কথা অস্বীকার রাশিয়ার
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
বীজব্রহ্ম ও অন্যান্য কবিতা
সর্বাধিক পঠিত
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
কর ফাঁকি ধরতে এনবিআরের নতুন কৌশল, ‘জাদুর চাবিকাঠি’ হবে যে তথ্য
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা
এক কক্ষ নিয়ে দুই এমপির ঘণ্টাব্যাপী বাগবিতণ্ডা