টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২৬ জুন ২০২৬, ২২:৩৮আপডেট : ২৬ জুন ২০২৬, ২২:৪৫

আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের বিপক্ষে প্রথমবারের মতো জয়ের স্বাদ পেয়েছে আয়ারল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারতকে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানে হারিয়ে ইতিহাস গড়েছে আইরিশরা। 

এই ম্যাচ ঘিরে বৈভব সূর্যবংশীর আন্তর্জাতিক অভিষেকের সম্ভাবনা নিয়ে ছিল ব্যাপক আলোচনা। শেষ পর্যন্ত তাকে একাদশে রাখা হয়নি। সেই শূন্যতাকেই যেন কাজে লাগায় আয়ারল্যান্ড। লরকান টাকারের লড়াকু অর্ধশতকে ভর করে তারা তোলে ৯ উইকেটে ১৮২ রান। ৩৬ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫০ রান করেন তিনি। এছাড়া ৩২ বল ৩ চার ও ৩ ছক্কায় ৪৯ রান করেন গ্যারেথ ডেলানি। 

এরপর অভিষেক ম্যাচ খেলতে নামা দুই পেসার ম্যাট হলার্ড ও জাই মুন্দ্রা দুর্দান্ত বোলিংয়ে সেই লক্ষ্য সফলভাবে ডিফেন্ড করে আয়ারল্যান্ডকে স্মরণীয় এক জয় এনে দিয়েছেন। ১৮.৫ ওভারে তাদের গুটিয়ে দিয়েছে ১৪৮ রানে। দলের হয়ে মূল ইনিংসটি খেলেছেন শুধু ওপেনার অভিশেক শর্মা। ২০ বলে ৭ চার ও ২ ছক্কায় ৪৯ রান করেছেন তিনি। এছাড়া ২৫ রান করেছেন শিবম দুবে। অধিনায়ক শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে মাত্র ৩ রান। সাঞ্জু স্যামসন (৫), ইশান কিশানরাও (১) ছিলেন পুরোপুরি ব্যর্থ। 

আইরিশদের হয়ে ২৮ রানে ৩ উইকেট নেন ম্যাট হলার্ড। ম্যাচসেরাও তিনি। ৩৮ রানে ৩টি নিয়েছেন ম্যাথু হামফ্রিসও। দুটি নিয়েছেন জাই মুন্দ্রা। 

/এফআইআর/
সম্পর্কিত
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
টেন্ডুলকারকে ছাড়িয়ে টেস্টে রুটের বিশ্বরেকর্ড 
ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাননি নিগার, বিসিবি যা বলছে
সর্বশেষ খবর
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
আমদানি নীতি বাস্তবায়নে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
‘কবজি কাটা আনোয়ার’ গ্রুপের হাল ধরেছিলেন শাহীন, চলছিল নতুন সদস্য সংগ্রহের চেষ্টা
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
কটন সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ স্থগিত করতে বললো মন্ত্রণালয়
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
ছিলেন বান্ধবী, চার দশক পর জানলেন তারা আসলে সহোদর বোন
সর্বাধিক পঠিত
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রিকস নেতাদের নৈশভোজে মোদির মেনুতে যা ছিল
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুই তীরে লাখো দর্শনার্থীর ভিড়