বায়ুদূষণের বিরুদ্ধে অভিযান জোরদারের সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ২১:২৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০১

নির্মাণ কার্যক্রমের ফলে সৃষ্ট বায়ুদূষণ, অবৈধ ইটভাটা, গাড়ির কালো ধোঁয়ার বিরুদ্ধে চলমান অভিযান জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকালে বায়ুদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত জাতীয় কমিটির প্রথম সভা মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেনের সভাপতিত্বে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদ, অতিরিক্ত সচিব (পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ) মো. মিজানুর রহমান, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক আবদুল হামিদ, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগের সচিব ও দফতর প্রধানসহ কমিটির ২৭ জন সদস্য উপস্থিত ছিলেন।

সভা সূত্র জানায়, রাস্তায় পানি ছিটানোসহ রাস্তার ধুলাবালি পরিষ্কারের ব্যবস্থা গ্রহণ এবং পৌরবর্জ্য পোড়ানোর বিরুদ্ধে  সিটি করপোরেশন নিয়মিত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। না ঢেকে খোলা ট্রাকে যাতে মাটি, বালি, ময়লা পরিবহন করতে না পারে সে বিষয়ে বিআরটিএ ও পুলিশ বিভাগ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। বায়ুমানের তারতম্য নির্ধারণে একটি কারিগরি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, পোড়ানো ইটের বিকল্প ব্লক ইটকে সহজলভ্য ও গ্রহণযোগ্য করার জন্য করণীয় নির্ধারণ বিষয়ে একটি সুপারিশমালা প্রণয়ন ও দাখিল করতে হবে। সব মন্ত্রণালয়ের অবকাঠামো নির্মাণ প্রকল্প বাস্তবায়নকালে দূষণ নিয়ন্ত্রণে সচিবদের কার্যকর ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়।

আরও পড়ুন:

পরিবেশ দূষণের দায়ে ৪ লাখ টাকা জরিমানা

/এসএনএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বর্জ্য পোড়ানোর বিষাক্ত ধোঁয়া আর দুর্গন্ধে দিশেহারা নগরবাসী
১৪ পৌরসভার ১৩টিতেই নেই ব্যবস্থাপনা, নদী-পুকুরে আবর্জনার স্তূপ
মেয়াদোত্তীর্ণ গাড়ি সড়ক থেকে তুলে নেওয়া হবে: পরিবেশ উপদেষ্টা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম