পরিবেশ দূষণ: ১৭ যানবাহন ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:০৯আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ২১:১৪

পরিবেশ দূষণের দায়ে রাজধানীতে ১৭টি যানবাহনকে ৪১ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। এছাড়া ছয়টি প্রতিষ্ঠানকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর জানায়, সোমবার (২০ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং, ঢাকা মহানগর কার্যালয়, ঢাকা জেলা কার্যালয় ও ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে ঢাকা মহানগরের মানিকমিয়া এভিনিউ, উত্তরা, যাত্রাবাড়ী, বংশাল ও খিলগাঁও এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

এ সময় নির্মাণ সামগ্রী খোলা অবস্থায় রেখে বায়ুদূষণের দায়ে উত্তরা এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ছয় হাজার টাকা, খিলগাঁও এলাকায় দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা এবং বংশালে দুটি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কালো ধোঁয়া দ্বারা বায়ুদূষণের দায়ে যাত্রাবাড়ী এলাকায় ছয়টি যানবাহনকে ১৫ হাজার টাকা এবং মানিকমিয়া এভিনিউ এলাকায় ১১টি যানবাহনকে ২৬ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর জানায়, তাদের মনিটরিং অ্যান্ড অ্যানফোর্সমেন্ট উইং ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ঢাকা ও এর আশেপাশে বায়ুদূষণ বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
নদ-নদীর মাছেও প্লাস্টিকের কণা, মানুষের শরীরে প্রভাব ফেলে কতটা
শীতলক্ষ্যার তীরে ২০ কারখানার বিদ্যুৎ-গ্যাস লাইন বিচ্ছিন্ন, হাইকোর্টে প্রতিবেদন
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম