‘গ্রিনহাউজ গ্যাস নির্গমন কমাতে উন্নত দেশগুলোকে জরুরি পদক্ষেপ নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৩, ১৮:৫৫আপডেট : ২১ মার্চ ২০২৩, ১৯:১০

গ্রিনহাউজ গ্যাসের নির্গমন কমাতে উন্নত দেশগুলোকে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘উন্নত দেশগুলোকে ক্ষয়ক্ষতিসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দুর্বল দেশগুলোকে আর্থিক ও প্রযুক্তিগত সহায়তা দিতে হবে। বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় সবার সঙ্গে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।’

মঙ্গলবার (২১ মার্চ) ডেনমার্কের কোপেনহেগেনের ইগটিভেডস পাখুসে অনুষ্ঠিত প্রথম মন্ত্রী পর্যায়ের কোপেনহেগেন জলবায়ু সংক্রান্ত সম্মেলনের ক্ষয়ক্ষতি সংক্রান্ত ব্রেকআউট অধিবেশনে তিনি এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী বলেন, ‘সান্তিয়াগো নেটওয়ার্কের কার্যক্রম পরিচালনা এবং ক্ষয়ক্ষতির অর্থায়ন ব্যবস্থা প্রতিষ্ঠার বিষয়ে কপ-২৭ এ গৃহীত সিদ্ধান্তগুলোকে বাংলাদেশ স্বাগত জানায়। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় এই সিদ্ধান্তগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’

শাহাব উদ্দিন বলেন, ‘নতুন তহবিল ব্যবস্থার কার্যকরীকরণ অভিযোজন তহবিলের অনুরূপ হতে পারে। ক্ষয়ক্ষতির জন্য নতুন তহবিলের উৎসগুলি উদ্ভাবনী উৎসসহ নতুন এবং অতিরিক্ত হওয়া উচিত এবং অভিযোজন থেকে সংস্থানগুলিকে সরিয়ে দেওয়া উচিত নয়।’

পরিবেশমন্ত্রী বলেন, ‘বাংলাদেশও ক্ষয়ক্ষতি মোকাবিলায় আর্থিক সংস্থান সংগ্রহের গুরুত্ব শিকার করে। আমরা বিশ্বাস করি, ক্ষয়ক্ষতির অর্থায়ন ব্যবস্থার জন্য এলডিসি এবং সিআইডিএসসহ সবচেয়ে দুর্বল দেশগুলির চাহিদাগুলিকে অগ্রাধিকার দেওয়া উচিত। ক্ষয়ক্ষতি মোকাবিলায় সময়মতো এবং পর্যাপ্ত আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন।’

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
পরিবেশ রক্ষায় জিরো টলারেন্স নীতিতে সরকার
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহযোগিতা চান পরিবেশমন্ত্রী
বনের জমিতে বেসরকারি প্রতিষ্ঠানের রাস্তা নির্মাণ, উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাদের বাধা
সর্বশেষ খবর
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের