পরিবেশ ও বনের উন্নয়নে এডিবির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৪৮ আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৯:৪৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী দেশের সার্বিক পরিবেশ ও বনের উন্নয়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ‘দেশের পরিবেশ ও বনের উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর। জলবায়ু পরিবর্তন মোকাবিলার পাশাপাশি পরিবেশ ও বনের উন্নয়নে এডিবির মতো আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের সহযোগিতা খুবই প্রয়োজন।’

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ এডিমন গিন্টিংয়ের সঙ্গে সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ে সাবের হোসেন চৌধুরীর অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

পরিবেশমন্ত্রী বলেন, ‘জলবায়ু অভিযোজন পরিকল্পনা, মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা থেকে অগ্রাধিকার নির্ধারণ করে একটি কর্মপরিকল্পনা প্রণয়নের কাজ করবে বাংলাদেশে। এছাড়া বায়ু দূষণ, শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ কার্যকর কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য দেশের সার্বিক পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিদের সহযোগিতা কামনা করছি।’

এডিমন গিন্টিং বলেন, ‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের গৃহীত বিভিন্ন কর্মসূচি বিশ্বের অন্যান্য দেশ অনুসরণ করে। এডিবি সব সময় বাংলাদেশের পাশে থাকবে।’

এর আগে বর্জ্য ব্যবস্থাপনা, প্লাস্টিক ও বায়ু দূষণ নিয়ন্ত্রণ, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে মন্ত্রণালয়ের ১০০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনা প্রণয়নে পরামর্শ সভা করেন পরিবেশমন্ত্রী। এছাড়া ব্রাক, সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি), সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো), বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সাজেদা ফাউন্ডেশন, ওয়েস্ট কনসার্নসহ সংশ্লিষ্ট বিভিন্ন পরিবেশবাদী বেসরকারি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন সাবের হোসেন চৌধুরী।

পরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলামের সঙ্গে রাজধানীর জলাশয়গুলি সংরক্ষণসহ সার্বিক পরিবেশের মানোন্নয়নে করণীয় বিষয়ে আলোচনা করেন মন্ত্রী।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
মানুষ-হাতির নিরাপদ সহাবস্থানে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে: পরিবেশমন্ত্রী
ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী
ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে: পরিবেশমন্ত্রী
সর্বশেষ খবর
ধর্ষণবিরোধী বিক্ষোভে ফুঁসছে কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ধর্ষণবিরোধী বিক্ষোভে ফুঁসছে কর্নেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
তৈলাক্ত ত্বকের যত্নে ঘরোয়া পরিচর্যা
বিরোধী দল দমনে গণগ্রেফতার: রাজনৈতিক নিপীড়নের বৃত্তে ঘুরছে বাংলাদেশ
বিরোধী দল দমনে গণগ্রেফতার: রাজনৈতিক নিপীড়নের বৃত্তে ঘুরছে বাংলাদেশ
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচে প্রতিপক্ষ বেনিন, কেমন দল তারা?
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ