সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত হলো দেশের ৫ স্কুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২৪, ১৬:১৭আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৬:১৭

পরিবেশ দূষণ রোধে দেশের প্রতিটি বিভাগে দুটি করে সিঙ্গেল ইউজ প্লাস্টিকমুক্ত (এসইউপি) স্কুল ক্যাম্পাস করতে উদ্যোগ নেওয়া হয়েছে। এরইমধ্যে পাঁচটি স্কুলকে গ্র্যাজুয়েশন সিরিমনির মাধ্যমে এসইউপিমুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, এসইউপিমুক্ত স্কুলগুলো হলো– রংপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জেলা স্কুল, রাজধানীর লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, খুলনা বিভাগের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল।

পরিবেশ দূষণ রোধে ১৬টি স্কুল এসইউপিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এগুলো হলো– রাজধানীর লালমাটিয়া স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট যোসেফ স্কুল অ্যান্ড কলেজ এবং সেন্ট প্ল্যাসিডস স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বরিশাল জেলা স্কুল, ময়মনসিংহ বিভাগের বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ জিলা স্কুল, খুলনা বিভাগের খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল এবং সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, চট্টগ্রামের পাহাড়তলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ এবং সিলেট বিভাগের হযরত ওমর ফারুক (র.) অ্যাকাডেমি ও সিলেট পাইলট উচ্চ বিদ্যালয়, রংপুর বিভাগের রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও রংপুর জিলা স্কুল, রাজশাহী বিভাগের লক্ষ্মীপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও প্রথম আলো ট্রাস্ট পাঠশালা।

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
সুন্দরবনে প্লাস্টিকের স্রোত, যায় মাছের পেটেও: কীভাবে বাঁচবে প্রাণ
কামরাঙ্গীরচরে হাজারো নাগরিকের প্লাস্টিক জমা দিয়ে কেনাকাটা
প্লাস্টিকের চাল ও ডিম: গুজব, বাস্তবতা নাকি খাদ্য নিরাপত্তার নতুন শঙ্কা
সর্বশেষ খবর
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
গৌরী ও সুহানাকে নিয়ে মণ্ডপে গেলেন শাহরুখ খান
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন