বর্জ্য ব্যবস্থাপনায় বৈশ্বিক সহযোগিতার আহ্বান পরিবেশমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ জুলাই ২০২৪, ১৭:০৭আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৭:০৭

বিশ্বব্যাপী বর্জ্য সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা ও শক্তিশালী অংশীদারত্ব বৃদ্ধির আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। তিনি টেকসই বর্জ্য ব্যবস্থাপনা অনুশীলনের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি এবং বর্জ্য সম্পদের সার্কুলারিটি বাড়াতে উদ্ভাবনী সমাধান বাস্তবায়নে বাংলাদেশের নিরন্তর প্রচেষ্টার কথা তুলে ধরেন।

শুক্রবার (১২ জুলাই) জাতিসংঘের ‘পার্টনারশিপ ফর অ্যাড্রেসিং দ্য ওয়েস্ট ক্রাইসিস অ্যান্ড এক্সেলারেটিং সার্কুলারিটি: এ নিউ পলিসি সাপোর্ট ইনিশিয়েটিভ ফর ডাটা অ্যান্ড অ্যাকশন’ শীর্ষক অনুষ্ঠানে মূল বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

এদিন নিউইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদ ভবনে বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই প্রোগ্রামটি বর্জ্য ব্যবস্থাপনায় একটি নতুন নীতি সমর্থন প্ল্যাটফর্ম এবং প্রকাশনার সূচনা করেছে। এই উদ্যোগের লক্ষ্য হলো লাইফ-সাইকেল পদ্ধতির মাধ্যমে কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় (SWM) রিসোর্স সার্কুলারিটি অগ্রসর করার জন্য প্রয়োজনীয় ডেটা, প্রযুক্তিগত দক্ষতা, সক্ষমতা বৃদ্ধি এবং অর্থায়নের চাপের দুর্বলতা মোকাবিলায় জাতিসংঘের সদস্য দেশগুলোকে সহায়তা করা।

এছাড়াও, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল আমিনা জে মুহাম্মদ; আচিম স্টেইনার, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসক চুন কিয়ো পার্ক, জাতিসংঘের টেকসই উন্নয়ন অফিসের প্রধানের (ইউএনওএসডি) সঙ্গেও পৃথক পৃথকভাবে দ্বিপাক্ষিক বৈঠক করেন। ওই সব বৈঠকে পরিবেশমন্ত্রীর সঙ্গে ছিলেন নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম