দেশে বেশিরভাগ নদী নাব্য সংকটে ভুগছে: সবুজ আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৮আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৪৮

দেশে বর্তমানে এক হাজার ৮টি নদী থাকলেও, এর ৯০ ভাগ নাব্য সংকটে ভুগছে বলে দাবি করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন। সম্প্রতি দেশের দক্ষিণাঞ্চলে হওয়া ভয়াবহ বন্যার প্রধান কারণ নদীর নাব্য সংকট বলে মনে করে সংগঠনটি।

রবিবার (১ সেপ্টেম্বর) ‘নদীর নাব্য সংকট দূরীকরণ, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার ও জনগণের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান বাপ্পি সরদার। সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বাপ্পি সরদার বলেন, দেশে বর্তমানে ১ হাজার ৮টি নদী থাকলেও এর শতকরা ৯০ ভাগ নদী নাব্য সংকটে ভুগছে। ইতোমধ্যে দেশের শতাধিক নদী বিলীন হয়ে গেছে। ঢাকা বিভাগে ১৬৮টি, বরিশাল বিভাগে ৯০টি, খুলনা বিভাগে ১২৪টি, রাজশাহী বিভাগের ১১০টি, রংপুর বিভাগে ২৬৮টি, ময়মনসিংহ বিভাগে ১৩৫টি নদী রয়েছে। সারা বাংলাদেশে ২৪ হাজার ১৪০ কিলোমিটার দূরত্বে জলরাশি প্রবাহিত হচ্ছে। নদীর পাড় দখল ও দূষণে জর্জরিত।

তিনি বলেন, জেলাভিত্তিক জরিপে দেখা গেছে, শহরের মধ্য দিয়ে প্রবাহিত শতকরা শতভাগ নদী দখল ও দূষণের শিকার। সামগ্রিক অর্থে নদীর আর্থ-সামাজিক উন্নয়ন হতে পারতো বাংলাদেশের অর্থনীতির চালিকাশক্তি, কিন্তু বর্তমানে তা গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার সঙ্গে জড়িত রাজনীতিবিদদের প্রত্যক্ষ ইন্ধনে নদীর দখল-বাণিজ্য পরিচালিত হচ্ছে।

তিনি আরও বলেন, দুঃখজনক হলেও সত্য যে, এ দেশের জলাশয় ও জলজ পরিবেশ ক্রমশ ধ্বংসের পথে। প্রাকৃতিক জলজ পরিবেশের গুণাগুণ হারিয়ে এখন দূষিত। পাশাপাশি ক্রমশ ভরাট হচ্ছে জলাশয়। জলাভূমি দূষণ, নগরায়ন, ফসলের ক্ষেতে কীটনাশকের অধিক প্রয়োগসহ বিভিন্ন কারণে আবাসস্থল সংকটে উভচর প্রাণীরা। ফলাফল স্বরূপ ক্রমেই কমছে কৃষকের নীরববন্ধু এই প্রাণীর সংখ্যা।

 

/এএজে/এপিএইচ/
সম্পর্কিত
পাগলা নদীতে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু
লেবাননের ঐতিহাসিক বেউফোর্ট দুর্গ দখলের দাবি ইসরায়েলের
ব্রহ্মপুত্র তীরে বালু ব্যবসায়ীদের টোল ঘর গুঁড়িয়ে দিলো এলাকাবাসী
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের