স্ক্র্যাপ জাহাজের পরিবেশ ছাড়পত্র স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৫ আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২০:১৫

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে দুর্ঘটনায় হতাহতের ঘটনায় এস এন করপোরেশন (ইউনিট-২) ও এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করেছে পরিবেশ অধিদফতর।

রবিবার (৮ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন তাদের কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করা হবে না, সে বিষয়ে আগামী তিন কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।

প্রসঙ্গত, গত ৭ সেপ্টেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ডে মেসার্স এস এন করপোরেশন (ইউনিট-২) শিপ ব্রেকিং ইয়ার্ডে এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের কাটিং কার্যক্রম চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ জন শ্রমিক আহত হন এবং এক জনের মৃত্যু হয়েছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, এই দুর্ঘটনার ফলে শিপ ব্রেকিং ইয়ার্ডের পরিবেশগত ছাড়পত্রের কয়েকটি শর্ত লঙ্ঘিত হয়েছে। একইভাবে স্ক্র্যাপ জাহাজের ছাড়পত্রের শর্তাবলিও ভঙ্গ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে মেসার্স এস এন করপোরেশন (ইউনিট-২) এবং এমটি স্বরাজ্য স্ক্র্যাপ জাহাজের পরিবেশগত ছাড়পত্র স্থগিত করা হয়েছে এবং শিপ ব্রেকিং কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করা হয়েছে।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
স্বপ্ন ছিল জাপান যাওয়ার, মৃত্যু হলো শীতলক্ষ্যা সেতুতে
শীতলক্ষ্যা নদী দূষণে কী পরিমাণ আর্থিক ক্ষতি, জানতে চান হাইকোর্ট
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো বাবা-ছেলের
সর্বশেষ খবর
চীনের স্বাস্থ্য খাতের সাফল্য বিশ্বের জন্য বড় শিক্ষা: ল্যানসেট
চীনের স্বাস্থ্য খাতের সাফল্য বিশ্বের জন্য বড় শিক্ষা: ল্যানসেট
পল্লবীতে পার্কিং করা দুই বাসে আগুন
পল্লবীতে পার্কিং করা দুই বাসে আগুন
চীনা আধিপত্য ঠেকাতে বিরল খনিজে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চায় মিয়ানমার
চীনা আধিপত্য ঠেকাতে বিরল খনিজে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ চায় মিয়ানমার
হাসপাতালে নেওয়ার পর কারাগারে ফিরলেন ইমরান খান
হাসপাতালে নেওয়ার পর কারাগারে ফিরলেন ইমরান খান
সর্বাধিক পঠিত
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
এনসিপিতে যোগ দিলেন নারী পাইলট, পেলেন বড় পদ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
আ.লীগের সাবেক সেই এমপি বললেন ‘আমি এখনও দেশেই আছি, দেখি পুলিশ খুঁজে বের করুক’
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান
প্রধানমন্ত্রীর পদ ছাড়ার দাবি সোনিয়ার, বিজেপি বলছে রাষ্ট্রপতি শপথ পাঠে অস্বীকৃতি জানান