কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্প

লালমাই পাহাড় ধ্বংসের বিষয়ে তদন্ত ও ব্যবস্থা নেওয়ার নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০২৫, ০২:০০আপডেট : ২৮ জানুয়ারি ২০২৫, ০৬:২০

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘অধিকতর উন্নয়ন’ শীর্ষক প্রকল্পে লালমাই পাহাড় কেটে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। এতে পরিবেশ ও জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে।  অনন্য প্রত্নতাত্ত্বিক সম্পদসমৃদ্ধ লালমাই পাহাড় ধ্বংস করায় পরিকল্পনা কমিশন এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠন করে এর দায়-দায়িত্ব নিরূপণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।

পরিবেশ মন্ত্রণালয়ের উপসচিব দিল আফরোজ বেগম স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিবকে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৮ সালের একনেক সভায় এই প্রকল্প অনুমোদনের সময় শর্ত দেওয়া হয়েছিল, অবকাঠামো নির্মাণে পাহাড় না কেটে ডিজাইন তৈরি করতে হবে। পরিবেশ অধিদফতরের শর্তেও বলা হয়েছিল, প্রকল্পে পরিবেশ ও জীববৈচিত্র্যের ক্ষতি হয় এমন কোনও কাজ করা যাবে না।

তবে এসব শর্ত ভঙ্গ করে কোনও পরিবেশগত ছাড়পত্র ছাড়াই পাহাড় কেটে অবকাঠামো নির্মাণ করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিনিধি সরেজমিন পরিদর্শন করে এ তথ্য নিশ্চিত করেছেন।

উচ্চশিক্ষার প্রতিষ্ঠান হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এ ধরনের কর্মকাণ্ড নেতিবাচক উদাহরণ তৈরি করেছে। এর ফলে সমাজে পাহাড় কেটে উন্নয়ন কাজ করার ভুল বার্তা পৌঁছাচ্ছে বলে মন্ত্রণালয়ের অভিমত।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিশ্বের সর্বোচ্চ শিখরে ফের উড়লো বাংলাদেশের পতাকা
‘ইচ্ছের হাত বাড়াই’ ক্যাম্পেইনে ঈদুল আজহায় পরিচ্ছন্ন শহরের বার্তা
আদিবাসী জনগোষ্ঠীর ওপর জলবায়ু চাপ বাড়ছে: গবেষণা
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম