শব্দ, বায়ু ও পলিথিন-দূষণ রোধে সারা দেশে অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৫, ১৮:৩৭আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১৮:৩৭

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনায় শব্দ দূষণ, কালো ধোঁয়া, বায়ুদূষণ ও নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে সারা দেশে সমন্বিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদফতর।

শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০০৬ অনুসারে রাজবাড়ী, কুড়িগ্রাম, মানিকগঞ্জ ও গাজীপুরে পরিচালিত চারটি মোবাইল কোর্টে ১৬টি মামলায় ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৩৩টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।

যানবাহনের কালো ধোঁয়া নিয়ন্ত্রণে ঢাকার শ্যামলীতে এক অভিযানে ৬টি মামলায় ২৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং কয়েকজন চালককে সতর্ক করা হয়।

বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা ২০২২ অনুযায়ী কুড়িগ্রাম ও ঢাকার আফতাবনগরে নির্মাণসামগ্রী রাখায় বায়ুদূষণের দায়ে ২টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং তাৎক্ষণিকভাবে দূষণকারী সামগ্রী অপসারণের নির্দেশ দেওয়া হয়।

বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে চট্টগ্রাম, বান্দরবান ও ঢাকার চকবাজার ইমামগঞ্জে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে তিনটি অভিযানে ২টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় এবং ২০৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, সংশ্লিষ্ট দোকান মালিক, সুপারশপ ও সাধারণ জনগণকে নিষিদ্ধ পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করতে সতর্কতামূলক বার্তা প্রদান ও লিফলেট বিতরণ করা হয়েছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বায়ুদূষণে ঢাকা আজ ১৩তম, শীর্ষে লাহোর
বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
এই রহস্যময় শব্দ শুনতে পায় বিশ্বের ৪ শতাংশ মানুষ, আপনি কি তাদের একজন
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম