পাঁচ নদীর পানি বিপদসীমার ওপরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১০ জুলাই ২০২৬, ১৩:৪২আপডেট : ১০ জুলাই ২০২৬, ১৩:৪২

মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। আর স্থানীয় বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ।

শুক্রবার (১০ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃষ্টিপাত ও নদ-নদীর পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  

এতে বলা হয়, সকাল ৯টার তথ্যানুযায়ী দেশের ৫ নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এরমধ্যে সাঙ্গু নদীর পানি বান্দরবান পয়েন্টে ৯৫ সেন্টিমিটার, দোহাজারি (চট্টগ্রাম) পয়েন্টে ২৩ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাতামুহুরী নদীর পানি লামা (বান্দরবান) পয়েন্টে ৪৭ সেন্টিমিটার, চিরিঙ্গা (কক্সবাজার) পয়েন্টে ৩২ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।    

এছাড়া সিলেটে কুশিয়ারা নদীর পানি মারকুলি (সুনামগঞ্জ) পয়েন্টে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ (সিলেট) পয়েন্টে ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদীর পানি মনু রেলব্রিজ (মৌলভীবাজার) পয়েন্টে ৩৫ সেন্টিমিটার, মৌলভীবাজার পয়েন্টে ৮০ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর খোয়াই নদীর পানি বল্লা (হবিগঞ্জ) পয়েন্টে বিপৎসীমার ৬০ সেন্টিমিটারের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।  

অন্যদিকে সকাল ৯টা পর্যন্ত আরও ৫ নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থায় প্রবাহিত হচ্ছে। এরমধ্যে তিস্তা নদীর পানি ডালিয়া (নীলফামারী), কাউনিয়া (লালমনিরহাট) ও তারাপুর (গাইবান্ধা) স্টেশনে বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে।

আর সিলেটে কুশিয়ারা নদী শেরপুর (মৌলভীবাজার) স্টেশনে, সুরমা নদী কানাইঘাট (সিলেট), ছাতক (সুনামগঞ্জ) ও সুনামগঞ্জ স্টেশনে, সোমেশ্বরী নদী কলমাকান্দা (নেত্রকোনা) স্টেশনে এবং ছোট ফেনী নদী কোম্পানিগঞ্জ (নোয়াখালী) স্টেশনে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।

সতর্কীকরণ কেন্দ্রের তথ্যমতে, গত ২৪ ঘন্টায় দেশের উজানে চেরাপুঞ্জিতে (মেঘালয়) ১০৯ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে চট্টগ্রামে (২০৩ মিমি)।

/এসও/এমএএল/
সম্পর্কিত
প্রশাসনকে বন্যার্ত পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী বিপন্ন মানুষের পাশে দাঁড়াবো: জামায়াত আমির
খোয়াই নদীর বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত
সর্বশেষ খবর
লেগো ও স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন ওয়াহিদ ইবনে রেজা
লেগো ও স্নুপির মতো আন্তর্জাতিক প্রযোজনাকে টপকে লিও অ্যাওয়ার্ড জিতলেন ওয়াহিদ ইবনে রেজা
প্রশাসনকে বন্যার্ত পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
প্রশাসনকে বন্যার্ত পাশে থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত 
বৃত্তির ফল প্রকাশ করা সেই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত 
বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী
বাংলাদেশি নাবিকদের ভিসা সহজ করতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
খামেনির জানাজায় লাখো মানুষের ঢল, তবে আড়ালে অন্য চিত্র
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
সরোয়ার আলমগীরই হলেন চট্টগ্রাম-২ আসনের এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
‘মদ নিষিদ্ধের’ বিল কেন প্রত্যাহার করে নিলেন জামায়াত এমপি
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সপ্তাহে একবার নেওয়ার ইনসুলিন চালু ভারতে, দাম কত
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’ 
সাত লাখের কথা বলে দুই লাখ গাছ লাগানো হয়েছে, প্রধানমন্ত্রী বললেন ‘দুঃখজনক’