বাবা হারালেন ঢামেক হাসপাতালের পরিচালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৭, ০৪:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ০৪:৩৫

বাবা হারালেন ঢামেক হাসপাতালের পরিচালক ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানের বাবা ইয়াকুব আলী (৯৭) আর নেই। রবিবার (১৬ এপ্রিল) রাত ১০টায় ঢামেকের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
গত ১২ এপ্রিল মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইয়াকুব আলীকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকে এখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। তার মৃত্যুর খবরটি বাংলা ট্রিবিউনের কাছে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।
জানা গেছে, ইয়াকুব আলীর গ্রামের বাড়ি জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলায়। তিনি থাকতেন উত্তর বাড্ডা হোসেন মার্কেট এলাকায়। তার সাত সন্তানের মধ্যে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মিজানুর রহমান পঞ্চম। তিনি জানিয়েছেন, তার বাবা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেন চিকিৎসকরা। 
/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
টাইমস স্কয়ারে বিশ্বকাপের রঙ, ব্রাজিল-মরক্কো সমর্থকদের উৎসব
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
২০২২-এর হতাশা পেছনে ফেলে নতুন স্বপ্নে বিভোর কাতার
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
একই শব্দে সব অনুভূতি: আমরা কি ‘ভালোবাসা’ শব্দটাকেই হালকা করে ফেলছি?
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
পুলিশ মারবে কেন, থানায় কাঁদলেন ক্রিকেটার নাঈম হাসান
সর্বাধিক পঠিত
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
বাংলাদেশে এসেই ভিসা নিয়ে যা বললেন ভারতের নতুন হাইকমিশনার
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
আইনজীবী তালিকাভুক্তির এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান, মোট উত্তীর্ণ ৯২০১
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
মোটরসাইকেল আরোহীর মাথায় ইটের আঘাত: নেপথ্যে কী
কী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
কী, কেন, কীভাবেকী আছে ইরান চুক্তিতে, যা সই করতে প্রস্তুত ট্রাম্প
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না
যে পাঁচটি তথ্য কখনোই এআই চ্যাটবক্সে ইনপুট দেবেন না