সাংবাদিক ওমর ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ এপ্রিল ২০১৯, ২১:১৪আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ২২:৪৯

সাংবাদিক ওমর ফারুক

সিনিয়র সাংবাদিক ও বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি ওমর ফারুকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী ছিল মঙ্গলবার (৩০ এপ্রিল)। মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকার জুরাইনে তার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেছেন ওমর ফারুকের পরিবার ও স্বজনরা। এছাড়াও মরহুমের মীরহাজীরবাগের বাসভবনে দোয়ার আয়োজন করা হয়।

২০১৭ সালের ৩০ এপ্রিল ভোরে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গুণী এই সাংবাদিক।

মরহুমের স্ত্রী সানজিদা ফারুক জানান, তার আত্মার মাগফিরাত কামনা করে স্থানীয় একটি মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। তিনি স্বামী ও দুই কন্যার জন্য সহকর্মী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

কর্মজীবনে সাংবাদিক ওমর ফারুক দৈনিক সমাচার, দৈনিক রূপালী, দৈনিক আজকের কাগজ, দৈনিক যুগান্তর ও সর্বশেষ বাংলা ট্রিবিউনে কাজ করেছেন। বাংলাদেশ নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সদস্য ছিলেন তিনি।

/এআরআর/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের