ইসরাফিল আলমের মৃত্যুতে রাজনৈতিক নেতাদের শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুলাই ২০২০, ১৬:০২ আপডেট : ২৭ জুলাই ২০২০, ১৬:০২

ইসরাফিল আলম নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি। সোমবার (২৭ জুলাই) শোকবার্তায় তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান জাতীয় পার্টি চেয়ারম্যান।

শোকবার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, ‘রাজনৈতিক জীবনে ইসরাফিল আলম অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। তিনি সারাটি জীবন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত ছিলেন। শ্রমিকদের অধিকার আদায়ে ইসরাফিল আলমের অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।’

ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টি মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। 

এদকে, ইসরাফিল আলমের মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন।

বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা পৃথক পৃথক শোক বাণীতে ইসরাফিল আলমকে শ্রমিক শ্রেণি ও গণমানুষের নেতা হিসেবে উল্লেখ করেন।

তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

/এসটিএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাবিতে হামলার আগে যা দেখেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
রাবিতে হামলার আগে যা দেখেও ব্যবস্থা নেয়নি প্রশাসন
সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
সরবরাহ বাড়ায় বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
দুদকের মামলায় শাজাহান খান ও তার ছেলে গ্রেফতার 
দুদকের মামলায় শাজাহান খান ও তার ছেলে গ্রেফতার 
হাল্যান্ডের চোটে দুশ্চিন্তায় সিটি
হাল্যান্ডের চোটে দুশ্চিন্তায় সিটি
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের